আমার নীরব সঙ্গীর, ( নিখিল কাকু এই শব্দটা উপহার দিয়েছিলেন আমায়। অনেক ভালো লেগেছিল। এটাই বলি ) ইতিকথা। ◼️ KM - 5000 - এর সাথে চার বছর, চার বছুরে উদ্যাপন, স্মৃতিচারণ, এক টুকরো লেখা, একটি ছোট্ট উপহার ওর ( ◼️ KM - 5000 / নীরব সঙ্গীর ) জন্য - বহুদিনের স্মৃতি ঘেঁটে ঘেঁটে, হাতড়ে হাতড়ে লেখাটা সত্যিই খুব চাপের ব্যাপার আমার কাছে। আরও চাপ হয়ে যায়, যখন সেই স্মৃতি খুঁজে দেখার মতো বা খুঁজে পাওয়ার মতো সেই অর্থে তেমন কোন কিছুই, যেমন, ছবি, ভিডিও ইত্যাদি অবশিষ্ট থাকে না। বাঃ থাকলেও খুবই সীমিত। তাও, এই স্মৃতি নিয়ে ঘেঁটে ঘুঁটে, হাতড়াতে হাতড়াতে লিখতে বেশ ভালোই লাগে। বলা যেতে পারে, কখনো কখনো কিছু ক্ষেত্রে জীবনে ক্ষণিকের এক চরম প্রশান্তি বয়ে আনে তা! ২০১৬ - এর আগের বছর গুলো ( মূলত ২০০১ থেকে ৬ আগস্ট ২০১৬। একটা রেফারেন্স লিংক দিলাম এখানে - https://www.facebook.com/arnabkumarhalder/posts/1945551022210904 ) নিয়ে তেমনভাবে হয়তো কথা বলতেই পারব না। বেশ গোলমেলে স্মৃতি। ঘেঁটে ঘুঁটে নিয়ে আসা ভীষণ মুশকিলের। আগেই বলেছি, এই মুশকিলটা আরও অনেক বেশি হয়ে দাঁড়ায় তখন, যখন সেই অর্থে কোন ...