ছেলেটার স্বপ্ন..
ছেলেটার স্বপ্ন ছিল ডাক্তার হবে! সবাই ডাক্তার হয় বলে শুনে শুনে নয়! এটা তার পরিনত বয়সের পরেও উপলব্ধি এবং স্বপ্ন বাঁচিয়ে রাখা.. অনেক প্রতিকূলতার পরেও স্কুল-বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করা.. এরপর সময় এমন আসলো যে!.. সে ভাবলো, আর কিছু বাকি নেই! সব শেষ! কখনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া তার পক্ষে হয়তো আর সম্ভব নয়.. শুরু হল গোলকধাঁধায় কেরিয়ার, অর্থ উপার্জনের প্রচেষ্টা! অনলাইন বিসনেস, ফ্রীল্যান্সিং.. প্রাইভেট ও সরকারি চাকরির পরীক্ষা-ইন্টারভিউ বলতে, গুনে গুনে চারবারের বেশি নয়! প্রথম দুটো চাকরি বেসরকারি প্রতিষ্ঠানে (মাল্টিন্যাশানাল কম্পানি) পাওয়া। তবে করেনি কিছু অসুবিধার জন্য! তৃতীয়টা পায়নি, আর চতুর্থটা বর্তমানে কর্মরত.. সময় এবং বয়স দুটোই এত দ্রুত গতিতে এগিয়ে চলছে যে.. ইতিমধ্যে জীবনের অর্ধেকের বেশি সময়টাই তাকে অতিরিক্ত সামাল দিতে হয়েছে, নিজেকে টিকিয়ে রাখার জন্য! নতুন কিছু ভাবা কিংবা করার মতো খুব কম সময় অনুকূল হয়েছে তার.. কি চেয়েছে, কি পেয়েছে, কি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল, কি হয়েছে, কি হারিয়েছে, কি করেছে, কি করছে, কি করবে.. জীবন পুরো "ঘেঁটে ঘ"! .. চলছে, জীবন চলছ...