Posts

Showing posts from May, 2022

এ পথ চলা, এই সংগ্রাম ..

  .. জ্ঞান হতে না হতেই যে সন্তান তার মা বাবাকে হারিয়েছে, যে শিশুরা জানেই না তার মা বাবার পরিচয়! .. এবং আর‌ও অনেকেই.. চোখের জল নিয়ে প্রতিনিয়ত লড়তে লড়তে বেড়ে ওঠে এই দুনিয়ায় বুকে! .. টিকে থাকে .. পড়াশোনা, উচ্চ শিক্ষা, কেরিয়ার, অর্থনৈতিক উপার্জন, সফলতা, পরিবার, সংসার এবং .. সব মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে.. কিচ্ছু না! কোন কিছুই কোনো ব্যাপার না! .. অনেক স্বপ্ন নিয়ে একটা জীবন শুরু হয়! কিছু পূরণ হয়, কিছু হয় না! জীবন চলে, চলতে থাকে কিংবা চলতে দেওয়া হয় হয়তো! এ পথ চলা, এই সংগ্রাম .. (30 June 2022)

অনুভূতিগুলো! ভীষণ এলোমেলো..

  বিগত প্রায় দুই দশকের‌ও বেশি সময় ধরে বেঁচে থাকা কিংবা টিকে থাকার তেমন কোন কারণ হয়তো নেই (কিংবা হয়তো আছে)! .. কান্না পায়! হাসি পায়! .. অনুভূতিগুলো! ভীষণ এলোমেলো-অস্থির আর অনিশ্চিত সবকিছু! জানি না.. এখানেই শুধু কাঁদা যায়! আরতো কোথাও নয়.. মন মানে না! মন চায় না! কিছুতেই ইচ্ছে করে না! .. মনে হয় সবাই চারিপাশে থাকুক! কাছে থাকুক! তবুও ছাড়তে হয়! .. তবুও আসতে হয়! .. একদিন আসবে.. সেদিন আর মনখারাপ করবে না কারো জন্য.. (06.05.2022)

জীবনের একটা সময় মনে হতো..

  জীবনের একটা সময় মনে হতো, পড়াশোনা, জব, কেরিয়ার, সফলতা, অর্থ এগুলোই বুঝি অনেক কঠিন কাজ! এগুলোতে সফল হলেই ব্যাস.. তারপর জীবন এগিয়ে যাবে আপন স্রোতে.. এখান মনে হয়, ব্যাপারটা তো এমন নয়! ব্যাপারটা আর‌ও কঠিন! আর‌ও সংগ্রাম প্রতিমুহূর্তে.. এতো বড়ো দুনিয়ায়, এই অচেনা-প্রতিকূল আর অল্প সময়‍! আর‌ও বেশি একা মনে হয়! মাঝে মধ্যে এমন করেই শুধু কান্না পায়! মাঝে মধ্যে আর কিচ্ছু ভালো লাগে না যেন! .. (01.05.2022)