Posts

Showing posts from July, 2021

অনেক খুশি অনেক মজা...

  অনেক খুশি অনেক মজা, আজ‌ও হয়নি শেষ! মজার ছদ্মবেশে, তারারা আছে বেশ! ওই তারাদের দেশ... 29 July 2021

শেষ শুরুর মাঝামাঝি

  জীবন সুন্দর নাকি অসুন্দর, কোথায় এর মাপকাঠি? কোথায় শুরু, কোথায়‌ই বা শেষ? শেষ শুরুর মাঝামাঝি, দাঁড়িয়ে আছি! জীবন সুন্দর নাকি অসুন্দর... 27 july 2021

আমি যেন আর পারছি না মা

  আমি যেন আর পারছি না মা! খুব কষ্ট, খুউউউ-------ব! বোধ হয় অনে-ক কান্না করলে, তাও কিছুটা শান্তি পাই! খু-ব ইচ্ছে করে, কিন্তু পারি না! পারি না থেমে যেতেও! আমি থামলে, সকল মা যে থেমে যাবে! থেমে যাবে, অনেক কিছুই... তা কি করে হয়! হতে পারে না! আমি চেষ্টা করছি, শেষ পর্যন্ত, চেষ্টা করব! হয়তো... একটিবার আমি ফিরতে চাই, একটিবার.... - 27 July 2021

অভিযোগ করতে করতে করতে করতে...

  অভিযোগ করতে করতে করতে করতে খুব ক্লান্ত আমি... অভিযোগ করতে করতে নিজেকেই, অপরাধী লাগে! না, কোন অভিযোগ নেই... কোন কষ্ট নেই! সব লেখা থাক অগোছালো, এই ডায়েরির পাতায় ... আমি চেষ্টা করছি, করব... শেষ পর্যন্ত ... - 27 July 2021

জীবনে অন্তত একজন কাছের বন্ধু

  জীবনে অন্তত একজন কাছের বন্ধু থাকুক সবার... যেখানে, সব, সঅ----------বটা অন্তত বলা যাবে... - 26 july 2021

তাও অভিমানী!

  তোমাতেই আমি, আমাতেই তুমি! ভালোবাসা কিছু নেই... ফিরবে তো জানি, তাও অভিমানী! আমি আছি এখানেই ... 23 July 2021

ভাবতাম...

সময়ের হঠাৎ মোড়... আত্মত্যাগের তালিকা দীর্ঘ হতে থাকা... একটা সময় ভাবতাম, নূন্যতম পড়াশোনাটাও ধারন  করতে পারবো তো আমি... পারবো তো আমি কোনদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ... অনে-কটা চড়াই উতরাই পথ পেরিয়ে... আজ ভাবনাগুলো আর‌ও কঠিন... খু---------ব কঠিন...   - 19 July 2021

জগতের সব সুখ আমার কাছে...

জগতের সব সুখ আমার কাছে। সব আনন্দ, সব পাওয়া, সব মজা স-ব আমার কাছে। কি নেই আমার... স-ব আছে, স----ব... জীবনে কিছুই হারাইনি আমি... কোন কষ্ট... কোন দুঃখ... নাহ্‌, কিচ্ছু নেই আমার... কেন থাকবে... কিসের জন্য... আমিই জগতের সবচেয়ে সুখী মানুষ... খু---------ব ভালো আছি... আমার চেয়ে ভালো, আর কেউ নেই... আর কে----উ নেই....    - 19 July 2019

দোষ করিনি...

  জন্মান্তরবাদে একেবারেই যে আমি  বিশ্বাস করি না তা ঠিক নয়! কিছুটা করি... যদি জন্মান্তরবাদ বলে কিছু থাকে, তাহলে এ জীবনের কথাই শুধু বলতে পারি আমি। এই জীবনে জ্ঞানত কারো কোন ক্ষতি আমি করিনি, দোষ করিনি! করিনি কোন খারাপ কাজ! আমি সবার ভালো চেয়েছি, ভালো চাই...    16 July 2021 

আজ‌ও থামিনি আমি...

  আজ‌ও থামিনি আমি! আমাকে থামানো যায়নি, আমাকে থামাতে পারেনি কেউ... যদি হঠাৎ কখনও থেমে যাই, জেনো তা নিজের অজান্তেই... আজ‌ও, তেমন করে কাঁদিনি আমি, আমাকে কাঁদানো যায়নি! আমাকে কাঁদাতে পারেনি কে-উ... যদি বাঁধন ছেড়ে, হঠাৎ কখনও কেঁদে উঠি! জেনো তা নিজের অজান্তেই... আমাকে থামানো যাবে না! তখন‌ও আমাকে হয়তো থামাতে পারবে না কেউ... - 11 July 2021

ধীরে ধীরে,আমি যেন কেমন হয়ে যাচ্ছি!

ধীরে ধীরে, আমি যেন কেমন হয়ে যাচ্ছি! সব ভালো লাগা, ভালোবাসা... কোনকিছুই যেন আমাকে আর শান্ত রাখতে পারে না এখন! সবকিছু কেমন যেন অনেক বেশি অচেনা লাগে আর‌ও! অনেক বেশি কঠিন, বন্ধুর, দুর্বোধ্য ... তবুও মাঝে মধ্যে এই যে  এখনও লিখছি, টুকটাক... গান গাইছি, কবিতা, ছবি...   11 July 2021

আমার জীবনে তাও নেই...

  বন্ধু তো অনেক হয়। জীবন জুড়ে কাছের বন্ধু পাওয়া সহজ নয়। জীবনে একজন কাছের বন্ধু পাওয়া ভীষণ প্রয়োজন। প্রত্যেক সফল জীবন কাহিনীর সাথে একজন না একজন কাছের বন্ধুর কথা সম্পৃক্ত থাকে। আমার জীবনে তাও নেই... - 7th July 2021

জীবনে অনেকটা লম্বা সময় হয়তো টিকে থাকা যায়...

সমসময় যে সবকিছু নিজের পছন্দ মনের মতো হয় তা কিন্তু নয়। সময় পরিস্থিতি সবসময় তেমন সাথ নাও দিতে পারে! অনেক সময় ইচ্ছের বিরুদ্ধে গিয়েও আমাদের অনেক পরিস্থিতির সাথে চলতে হয়! সবকিছু সবসময় পরিকল্পনা মাফিক হয় না! সময় আর পরিস্থিতির সাথে নিজেকে নিয়ে চলতে পারলে তবেই জীবনে অনেকটা লম্বা সময় হয়তো টিকে থাকা যায়... - 4th July 2021