আজও থামিনি আমি...
আজও থামিনি আমি!
আমাকে থামানো যায়নি,
আমাকে থামাতে পারেনি কেউ...
যদি হঠাৎ কখনও থেমে যাই,
জেনো তা নিজের অজান্তেই...
আজও,
তেমন করে কাঁদিনি আমি,
আমাকে কাঁদানো যায়নি!
আমাকে কাঁদাতে পারেনি কে-উ...
যদি বাঁধন ছেড়ে,
হঠাৎ কখনও কেঁদে উঠি!
জেনো তা নিজের অজান্তেই...
আমাকে থামানো যাবে না!
তখনও আমাকে হয়তো থামাতে পারবে না কেউ...
- 11 July 2021
Comments
Post a Comment