Posts

Showing posts from July, 2022

চোখে জল কেন তোমার

  "চোখে জল কেন তোমার! সেই কান্না করো তুমি!" "কোই জল! ধুর! জল হবে কেন! না তো! জানি না তো! হয়তো অকারণেই! কিংবা অনেক কারণ! " সময়! তোমাকে বাঁচতে হবে! বাঁচতে হবেই! এখনও অনেক পথ-কাজ! অনেএএএএএএএএ-ক! জীবন ❤️ ........! - 18/07/2022

ইনফরমেশন

  ইনফরমেশন! এই জিনিসটা এখনও যে খুব সহজ তা মনে হয় না! হ্যাঁ, আগের থেকে সহজ হয়তো কিছুটা! তারপরেও এই ইনফরমেশন ঠিক সময়ে ঠিকভাবে পেতে যে কি পরিমাণ কষ্ট হয় কিংবা পাওয়াও যায় না! আজও অনেক ইনফরমেশন নেই! দীর্ঘ সময় নিয়ে পুরো ইন্টারনেট তন্ন তন্ন করে খোঁজার পরও ইনফরমেশন পাওয়া যায় না! যাচ্ছে না! কোনও ইনফরমেশন নেই!

সময়ের টানাপোড়েনে-পালাবদলে

  সময়ের টানাপোড়েনে-পালাবদলে চোখের কোণে জল নিয়েই লড়তে লড়তে হাসতে হাসতে এগিয়ে এসেছি এতটা পথ! চলছিও ........ প্রতিদিন........ প্রতিমুহূর্তে কি ভীষণ এক কঠিন সংগ্রাম নিজের সাথে! কি বলি, কি করি ........ "কিপ্যাড" জানে সব! কতকিছু অগোছালো লিখি! কতকিছু লিখতে গিয়েও থমকে যাই, লেখা হয় না! বলা হয় না! শূণ্যতা - দীর্ঘশ্বাস! কিছু একটা খুঁজে চলি! অপেক্ষা ........ শুরুটা যখন হয়েছে, শেষটাও একদিন হবে! সবার‌ই একদিন কোথাও না কোথাও গিয়ে থামতে হবে! সবাইকেই একদিন থামতে হবে! এই থামাটা ভীষণ অজানা - অনিশ্চিত! আমার থামাটা আর পাঁচজনের মতো হবে না! এ থামাও হয়তো হবে ভীষণ ভীষণ ভীষণ নিস্তব্ধতায় আর কান্নায়! যদিও জানি না, আমার জন্য চোখের জল কেউ ফেলবে কিনা, কেউ থাকবে কিনা তখন! আমার কাছে আমাকে স্পর্শ করে! হয়তো থাকবে কেউ-কেউ! কিংবা হয়তো নয়! জানি না! এখনও অনেক কাজ বাকি! কিছু ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ বাকি! চলছি ........ নিজেকে আমি নিঃশেষ করবো না কখনো! কারণ, অনেএএএএএএএএ-ক! অথচ সবচেয়ে আগে, সবার আগে আমরাই সেটাই করার কথা ছিল! ........ 13 July 2022

একটা বাধা!

  একটা বাধা! একটাই বাধা! আর এই বাধাটা নিয়েই আমি এত বছর ধরে চলছি! পড়াশোনা, কাজ........ ( সীমাহীন প্রতিকূলতার মাঝেও যতটুকু সম্ভব! সাধ্য মতো) মাঝে মাঝে এমনটাই বুকটা শূন্য হয়ে যায়! মনে হয় যদি একবার, আর‌ও একবার লাইফটাকে একটুখানি এডিট করে বাধাটাকে বাধাহীন করে নিতে পারতাম আগের মতো! দেখতে তাহলে! দেখতে........ এ জীবনে আর তা হয়তো সম্ভব নয়! তাড়াহুড়ো নয়! আগামী প্রজন্ম ❤️ ধীরে সুস্থে চলুক! তাড়াহুড়ো না করুক! সময় আর পরিস্থিতির টানাপোড়েনে ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত‌ও তাড়াহুড়ো না করে ভেবে চিন্তে নিক! ........ অর্ণব! কেমন লাগছে? কেমন অনুভূতি? বলো? আজ তোমার কী করার কথা? কীভাবে মানুষের পাশে থাকার কথা! আর তুমি আজ নিজেই কোথাও গিয়ে ভীষণ অসহায়! হতাশাময় অনিশ্চিত জীবন! তবুও চলুক........ ❤️ ........ - 2 June 2022