Posts

Showing posts from August, 2022

জীবনের সাথে বাড়তি কতকিছু ..

  জীবনের প্রায় ১৮ বছরের‌ও বেশি সময় তো প্রতিদিন প্রতিমুহূর্তে নিজের অ্যা‌ডভোকেসি করতে করতেই চলে গেল / যাচ্ছে! সীমাহীন প্রতিকূলতার মাঝে কীভাবে টিকে থাকতে হয়, থাকা যায়, এটা সেটা ওটা, জীবনের সাথে বাড়তি কতকিছু! হায় রে, জীবন পরিকল্পনা - ইচ্ছে - স্বপ্ন - পড়াশোনা! ........ এর মাঝেই এগিয়ে আসা, চলতে থাকা, টিকে থাকা এবং প্রতিযোগিতায় সমানে পাল্লা দেওয়া, প্রতিদ্বন্দ্বীদের ( পড়াশোনা - কেরিয়ার........ ) সাথে! চ্যালেঞ্জ নেওয়া একের পর এক! এবং সাকসেস সাকসেস সাকসেস ........ জানি, হয়তো চ্যালেঞ্জ নিলে, সেএএএএএএএএইভাবে সময় দিলে কিংবা পেলে আর‌ও কয়েকটা স্বপ্ন ছোঁয়া হয়তো সম্ভব! নিজের শারীরিক প্রতিকূলতার বাইরে গিয়ে! কিন্তু আমি ক্লান্ত! কোথাও গিয়ে আমি আসলেই ভীষণ ক্লান্ত! হয়তো আরও কিছুটা চ্যালেঞ্জ নেওয়া আমার উচিত ছিল! কিন্তু পারছি না! সময়‌ও হাতে হয়তো ভীষণ কম! আমি আসলেই পারছি না! না, হারিনি! আমি যে হারিনি সে অন্তত আমি তো জানি! আর জানে কেউ কেউ! সময় চলছে! আমি! ........ 29.08.2022