Posts

Showing posts from June, 2022

শুনতে পাচ্ছো ........

  অর্ণব তুমি শুনতে পাচ্ছো? ২০২২, আর‌ও একবার চেষ্টা! .. মেডিকেল সায়েন্স বলছে, সেই কিউট ছেলেটা হয়তো আর কখনো ( হয়তোটা যুক্ত‌ই থাক! .. ) নিজ পায়ে চলাফেরা করতে পারবে না! হয়তো আর কখনো নিজ হাতে খেতে পারবে না ( নিজ হাতে সাময়িক কিছু কাজ ছাড়া.. ) ! অর্ণব, তুমিতো জ্ঞানত কারোর কোন ক্ষতি করোনি, কোন অন্যায় কাজ করোনি, কারো খারাপ চাওনি! তাহলে? .. এতো চেষ্টা, পরিশ্রম, সংগ্রাম, আত্মত্যাগ, এতদূর আসার পর.. সময়গুলো! কীভাবে........ কী করেছো তুমি! কোন সমাধান কি আছে তোমার কাছে!....... বিশ্বের প্রতিটি কোন তন্ন তন্ন করে খুঁজলে তুমি........ এখনও হয়তো খুঁজছো.. খুঁজে যাবে শেষ দিন পর্যন্ত! যদি ফেরা যায় চেনা জানা সময়ে! তোমাকে তো বাঁচতে হবে! বাঁচতে হবেই! কেমন অনুভূতি অর্ণব! ........ - 30 June 2022

বং কোথাও গিয়ে আমি বেশ ক্লান্ত!

  শারীরিক প্রতিবন্ধকতা আসার পর থেকে, কিছু বছর আগে পর্যন্ত‌ও মা ভীষণ চিন্তা করত আমার পড়াশোনা, কাজ ( কেরিয়ার ) নিয়ে! আমি কী করবো, কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবো ইত্যাদি ইত্যাদি! আমি মাকে বলতাম, চিন্তা কোরো না মা! সব ঠিক হবে সুন্দরভাবে .. সময় বয়েছে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ নিয়েছি, পার করেছি সব, একটা কাজ নয়, দুটো কাজ নয় একাধিক কাজ আমি করেছি, নিজ উপার্জন এবং কাজ ছেড়েওছি 😎.. ইয়েস আই আ্যম! .. আছি.. চলছি..চলছে.. অর্থনৈতিক উপার্জন যা করি খুব কম কিছু নয়! নিজের সখ, ইচ্ছে পূরণ থেকে শুরু করে কাছের মানুষগুলোর সখ ইচ্ছে পূরণ, গাড়ি বাড়ি, দেশ বিদেশ ট্রিপ, সামর্থ্যের মধ্যেই 😎.. পড়াশোনা, কাজ, কেরিয়ার সব মিলিয়ে গতানুগতিক সফলতা বলতে যা বোঝায় সেটাই.. কেরিয়ার সিফট, জব সিফট নিয়ে আর খুব বেশি চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছে নেই আপাতত.. পরিস্থিতিও নেই হয়তো! এবং কোথাও গিয়ে আমি বেশ ক্লান্ত! থেমে যাইনি! চলছি! চলছে.. - 30 June 2022

প্রায় সম্পূর্ণ অন্ধকার! ..

  দেশের প্রথম সারির হসপিটালের একটিতে নিজের ট্রিটমেন্টের জন্য দেশের দক্ষিন প্রান্তে আছি বেশকিছুদিন হলো! বাকি জীবন কিভাবে বাঁচবো, কিভাবে টিকে থাকবো একা! এসবের পরিকল্পনা, ব্যবস্থা নিয়ে PMR এ consultation চলছে গতকাল থেকে! Doctor দের সাথে আমিই নিজে কথা ( অবশ্যই ইংরেজি। হিন্দির থেকে আমি ইংরেজি ভাষাতে বরাবরই সাবলীল..) বলি বরাবরই! মা সাথে পাশে থাকে! মা সব কথা বুঝতে পারে না! পরে বুঝিয়ে বলি যতটুটু বলা দরকার! আজ আমার assessment শুরু হলো! Doctor এর সাথে কথা বলতে বলতে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম মাঝে মধ্যে! Doctor ও তাই! তিনি শুধু শুনছিলেন! .. আমাকে একটা হোয়াইট পেপার আর পেন দেওয়া হলো কিছু লিখতে! লিখলাম দুই লাইন! সাথে একটা ছবিও আঁকলাম! .. প্রিয় কাছের ❤️ময় মুখগুলো ভীষণভাবে প্রতিমুহূর্তে আঁকড়ে ধরে স্পর্শ করে আছে আমায়! .. প্রায় সম্পূর্ণ অন্ধকার! ঘুটঘুটে অন্ধকার! আর‌ও অনেক অনেক অনেক বেশি ক্লান্ত!ভীষণ ভীষণ ভীষণ অজানা আর অনিশ্চিত এই পথ! চলছি.. জানি না! 20 june 2022

শুরুটাই কোথায় থেকে করবো

  কিছুদিন আগে পর্যন্ত জীবন নিয়ে যে পরিকল্পনায় এগিয়ে চলছিলাম তা ফের প্রবলভাবে বাধাপ্রাপ্ত হলো! আমি আসলেই জানি না, ভাবতে পারছি না এর পর আসলেই কোন পথে যাবো .. পরবর্তী সময়ের পথচলা কেমন হবে, কিভাবে কোন পথে হবে তার ব্লু প্রিন্ট তৈরি করা লাগবে শীঘ্রই! আমি এখনও জানি না এর শুরুটাই কোথায় থেকে করবো! .. 25 June 2022

আমি আসলেই অনেক বেশি ক্লান্ত

  কি বলি কি করি বুঝে উঠি না! মাঝে মধ্যে সবকিছু অনেক বেশি এলোমেলো অগোছালো লাগে! আমার মাথা এখনও যে কাজ করছে এটাই অনেক বড় কথা! এখন‌ও এই যে দাঁত কেলিয়ে হাসি এটাই অনেক বড় ব্যাপার! এই দীর্ঘশ্বাস, এই শূণ্যতা হয়তো কখনোই আর পূরণ হ‌ওয়ার নয়! .. চিকিৎসা বিজ্ঞান দিনে দিনে উন্নত হচ্ছে! আমেরিকাতে সম্প্রতি ক্যানসারের ওষুধ‌ও সফলতা পেল! দেশের চিকিৎসার মান তো বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর হেল্থ কেয়ার সিস্টেমের সাথেই পাল্লা দেয়/ মধ্যেই অবস্থান করে। একটা সময় ভাবতাম, কেরিয়ার কাজ মোটামুটি একটা জায়গা হয়ে যাক। সময় যাক। চিকিৎসা বিজ্ঞান আর‌ও উন্নত হবে। দেশে এবং বিদেশে। প্রয়োজনে বিদেশেও পাড়ি দেব চিকিৎসার জন্য। হায়! আমার রোগটি খুব সহজ। অথচ এর কঠিন থেকে কঠিনতম রূপটাই আমার উপরেই পড়ল! দেশে তো বটেই।‌ দেশের বাইরেও নানান জায়গায় আমার খোঁজ নেওয়া শেষ! পরিচিতি-বন্ধুবান্ধব ( আমার‌ই বন্ধু ডাক্তার, যে বিদেশ থেকে পড়ে এসে দেশের প্রথম সারির এক হসপিটালে কর্মরত ) সহ সবার কাছ থেকেই! ক্লান্ত! আমি আসলেই অনেক বেশি ক্লান্ত! .. 9 June 2022

ছেলেটা আসলেই কি খারাপ!

পরিচিত, শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই বহুবার বলেছিলেন,  আমার অনুভূতি, জীবন কথা গুছিয়ে প্রকাশ করতে,  লিখতে বই, বলতে কথা মানুষের মাঝে  নামি দামী মঞ্চে!  প্রকাশ করতে জীবনের ছবি, স্থির ও চলমান মাধ্যমে।  এসব করলে মানুষ চিনবে আমায় অনেক বেশি! নাম হবে, সফলতা, জনপ্রিয়তা নানান ব্যাপার!  বেশকিছু সুযোগ আমার হাতে এসেও ছিল! ভেবেও ছিলাম কিছু করি, এগোই এটা নিয়ে!  ভালো লাগেনি! মন চায়নি কেন জানি! বারে বারে সেই ছেলেটা ( অর্ণব ) ডেকে কি সব যেন বলছিল আমায়! জানি না!  করিনি! সেসব কাজ কিচ্ছু করিনি! ..  ছেলেটা আসলেই কি খারাপ!  অনেক খারাপ! হয়তো!  জানি না! ..  7 June 2022 

কি পেরেছি!

  কেমন আছি!  কতটা পথ পাড়ি দিয়ে আসলাম এ পর্যন্ত!  পরিস্থিতি, সীমাহীন প্রতিকূলতা জীবনের ব্যালেন্স ..  কি পেরেছি!  কতটুকু পেরেছি!  কি করেছি!  কতটুকু করেছি!  জীবনের অর্জন ..  বিশ্বাস, আশা , ভরসা, সান্ত্বনা , স্বপ্ন, চেষ্টা, অনুপ্রেরণা, উৎসাহ, হতাশা ..  এসবকিছুই কেমন জানি অনেক বেশি বেমামান লাগে আমার সাথে!  এসবকিছুই অনেক অনেক প্রশ্ন ..  খুব তাড়াতাড়ি হয়তো ফেসবুক ছাড়বো!   ভাবছি! .. জানি হয়তো কষ্ট হবে অনেক বেশি!  ভালোও থাকব না হয়তো! ..  যেকটি পোস্ট "অনলি মি"  সেখানেই মাঝে মাঝে ফিরে যাব কিংবা ফিরতেই হবে হয়তো!  আর ..  কিছুটা সময়! ..  1 June 2022