Posts

Showing posts from September, 2021

সময়...

  সময়...  অনেক অনেক চেষ্টার পরেও যখন বাধাগুলো সেই এক‌ইরকম প্রতিনিয়ত! আসলেই ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ একা লাগছে এই পথে! একদম একা! ... চাইলেই মা'কে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে কিছুটা হালকা হতেও পারছি না... থাক, থেকে থেকে জমতে জমতে হয়তো শব্দহীন বিস্ফোরণে নিজে নিঃশেষ হব একদিন... জীবন এমন কেন...

লিখব, ডায়েরি ভর্তি লিখব!

  লিখব, ডায়েরি ভর্তি লিখব! সেইদিন স‌অ-বটা লিখব! .... লিখব মাতৃভাষায়, বাংলায়! অজান্তে বানান ভুলে এলোমেলো পাগলের মত লিখব! লিখব, লিখে হালকা হব! লিখতে লিখতে লিখতে লিখতে, লেখা আঁকড়ে বেঁচে থাকব হয়তো...

এত লিখে কি হয়!

  এত লিখে কি হয়! কেন এত লম্বা লম্বা অগোছালো লেখা আসে? আশেপাশে...

একটার পর একটা...

একটার পর একটা... এতকিছুর পরেও, একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছি সবে... অন্তত চেষ্টা! ... না! আমাকে খুবই কম সাথ দিয়েছে সময়! আমার সাথেই কেন এমন হয়! তাও, চলুক... মরার আগে মরিনি আমি কখনো‌ই! "অর্ণব", নিজেকে ধন্যবাদ জানাও যে, তুমি বলেই আজ‌ও পারছো! ... এত কঠিন জীবন আর কখনো কার‌ও যেন না হয়! আমি খু-ব খারাপ!...  

কেন জানি ...

  কেন জানি কোনকিছুই আর অবাক করে না আমায়! সবকিছু কত সহজ! শুধু বেঁচে থাকাটাই হয়তো কঠিন মনে হয়...