জীবন শুরুর প্রায় এক দশকের মধ্যেই জীবন সম্পূর্ণ থেমে যাওয়ার পরিস্থিতি! সব স্বপ্ন, ইচ্ছে সবকিছু ভেঙ্গেচুরে চুরমার! শুরু জীবনের এক সম্পূর্ণ অচেনা অজানা নতুন অধ্যায়! যেখানে টিকে থাকার সাহস কোথাও গিয়ে রাখতে পারা যায় না, যেখানে একমুহুর্তের জন্য শান্তির নিশ্বাস ফেলার মতো অবকাশও খুব একটা হয়না, হয়নি আজও! সেখানেই আমি, আজও... আমি কোন দোষ করিনি! এ জীবনে জ্ঞানত কারোর কোন ক্ষতি, কোন পাপ (যদিও সবাই আমরা পাপি, যদি ব্যপক অর্থে দেখা যায়) কাজ আমি করিনি! তারপরেও ক্ষমা চাই সেই আদি অনন্ত সৃষ্টির কাছে... আরও কিছুটা সময় হয়তো লাগবে গন্তব্য পর্যন্ত... কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে পূরণ করতে পারবো না হয়তো এ জীবনে! আসলে সেগুলো ঠিক স্বপ্ন না বলাই ভালো। বলা যায় আমার জীবনের স্বচ্ছ সুন্দর সহজ বাস্তব... আমার সাহসটা বরাবরই একটু বেশি! প্রমানিত, নিজের কাছে! আমি শেষ পর্যন্ত আছি! যদি হঠাৎ থেমে যাই, জেনো তা নিজের অজান্তেই... জীবন সুন্দর কিংবা অসুন্দর, এ উত্তর নাইবা খুঁজি! জীবন জীবনের মতো... 20/10/2021