Posts

Showing posts from December, 2021

নিতে পারবে তো তীব্রতা...

  কোন কিছু বাদ-টাদ না দিয়ে অনুভূতিগুলো সত্যি‌ই যদি লিখে ফেলি একের পর এক, পাতার পর পাতা... পড়তে পারবে তো! নিতে পারবে তো তীব্রতা... হারিয়ে যাইনি এখনও! এটাই সবচেয়ে বড় খবর... 20/12/2021

নিঃশেষ না হ‌ওয়া পর্যন্ত অর্ণব চোখে রেখেই কথা বলবে...

  কত মানুষ আমাকে নিয়ে কত কিছুই ভেবেছে, ভাবে ( নেগেটিভ )... মানে সামনে না বললেও পিছন থেকে যাদের কাছে আমি অপছন্দের! কারণ অর্ণব আজ‌ও চোখে চোখ রেখে কথা বলে! হাজার প্রতিকূলতার মাঝেও অর্ণব তার নিজের দৃঢ় অবস্থান সবসময় নিশ্চিত করেছে, করে! কারণ, অর্ণব ময়দানে থাকা মানেই সবসবময়ের মত চরম প্রতিযোগীতা! যেটা তারা চাইনি কখনো!... নিঃশেষ না হ‌ওয়া পর্যন্ত অর্ণব চোখে রেখেই কথা বলবে, ময়দানে থাকবে, নিজের দৃঢ় অবস্থান নিশ্চিত করবে ... চলতে থাকুক... 14/12/2021

আজ যে কাজের ক্ষেত্রের সাথে যুক্ত আমি...

  সবকিছুর পরেও, কাজ, পরিশ্রম, দায়িত্ব, ধকল নেওয়া এসব মানেই আমি... জীবনে কাজের ক্ষেত্র, পরিকল্পনা, স্বপ্ন হয়তো ভিন্ন থাকলেও নিজেকে সবসময়ে কোন না কোন কাজে নিযুক্ত রেখেছিলাম! সেটা ইচ্ছায় অথবা ইচ্ছের বিরুদ্ধে! আজ যে কাজের ক্ষেত্রের সাথে যুক্ত আমি, এর আগেও আছে অনেক না বলা কথা! হতেও পরে, আগামীতে এই কাজের ক্ষেত্রও সময়ের স্রোতে পরিবর্তিত হবে! জানি না... প্রায় টানা ৬ ঘণ্টার বিরতিহীন কর্মব্যস্ততা... কাজ করতে ইদানিং কেন জানি অনেক বেশি হাঁপিয়ে উঠি, ক্লান্ত হয়ে পড়ি! অদ্ভুত শূন্যতা কাজ করে সারাক্ষণ... কেমন জানি সব... 11/12/2021