Posts

Showing posts from February, 2021

বাঁচতে হবে, বাঁচাতে হবে..

স্বজন হারানোর শোক বা কষ্ট না হয় ছেড়েই দিলাম! মৃত্যুর আগ মুহুর্ত, ১৯ দিন টানা খালি পেটে তীব্র খিদে নিয়ে একফোঁটা জল পর্যন্ত না খেয়ে কাটানো, কনকনে ঠান্ডায় গভীর জঙ্গলের পাশে দিনের পর দিন সেদ্ধ ভাত খেয়ে মাটিতে খড় বিছিয়ে অনিশ্চিত ঘুম.. সবটা, সবটাই আমি ফেস করেছি... নিজের সাথে ক্রমাগত লড়াই করতে করতে এখন মাঝে মধ্যেই অনেক ক্লান্তি আসে! সারাক্ষণ যত‌ই কাজে থাকি, ব্যস্ততায় থাকি, ঘুরতে যাই.. তাও ক্লান্তি আসে, কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে! হয়তো সময় যত এগিয়ে চলবে এর পরিমাণ আরো বাড়বে সময়ের সাথে, সময় আরো কঠিন থেকে কঠিনতর হবে সেও আমার জানা! না এটা কোন স্বাভাবিক চ্যালেঞ্জ নয়। আর পাঁচটা চ্যালেঞ্জ উতরে যাওয়ার মতো কোন সূত্র নেই এর। পায়ের তলার মাটি ছাড়াই এ এক অনিশ্চিত পথে আমি এগিয়ে চলছি প্রতিদিন প্রতিনিয়ত.. কাউকে কিছু বলতে পারি না! কষ্ট হলে শুধু লিখি অগোছালো.. আমি চেষ্টা করছি আপ্রাণ, আমাকে চেষ্টা করতেই হবে, বাঁচতে হবে, বাঁচাতেও হবে! দায়িত্ব এড়িয়ে আমি পালাতে পারি না! সে শিক্ষা মা আমায় দেয়নি.. আমার সমাপ্তি স্বাভাবিক নিয়মেই! আমি শেষ পর্যন্ত‌ই আছি হাসিমুখে! সৃষ্টিকর্তা সহায় হ‌ও আমার..

কান্নারা..

কান্নারা তীব্র যন্ত্রনায় ছটপট করছে দ্রুত গতিতে প্রচন্ড শব্দে প্রাণ খুলে ছিটকে বেরিয়ে আসবে বলে...

প্রত্যেকটি জীবনের কথা মৌলিক..

  কবিতা, গল্পে, কাব্যে উপন্যাসে, চলচিত্রে.. জীবনের সাথে অনেককিছুর তুলনা, উদাহরণ আমরা প্রায়শই দেখতে পাই। কিন্তু এ উপমা সবক্ষেত্রে কখোনোই মেলে না। প্রত্যেক জীবন কাহিনীই ভিন্ন। খুব ছোট্ট একটা উদাহরণ। তবে উদাহরণ জীবনের সাথে জীবনের‌ই। স্টিফেন হকিং থেকে শুরু করে হেলেন কেলার, তাঁদের জীবন কাহিনী তাঁদের মতোই, ভিন্ন ভিন্ন। আমার জীবন কাহিনীর সাথে তাঁদের জীবন কাহিনী কখোনোই সম্পূর্ণ মেলে নি। প্রত্যেকটি জীবনের কথা মৌলিক...

আমি ভাবি আর মুচকি মুচকি হাসি আপন মনে..

 আমি ভাবি আর মুচকি মুচকি হাসি আপন মনে। ছাত্র জীবনে ক্লাসের প্রথম সারির(আমিও তাদের সারির একজন। তবে আমি খুব ভালো চিনি তাদের..) সবকটা জিনিসই (বন্ধুগন) এখন আমাকে চিনতে পারে না। ভালো কথা.. প্রাথমিক থেকে - অষ্টম শ্রেণী পর্যন্ত অর্ণবের রোল স্ট্যান্ডটা একবার মনে করে দেখিস। তারপর তিন বছর পড়াশোনা বন্ধ, আবার শুরু। প্রতিকূল পরিস্থিতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাত্র পাঁচ নম্বরের জন্য অর্ণবের স্টার হয়নি মাধ্যমিকে। তবে লাইফ সাইন্সে লেটার মার্কস। স্বপ্ন দেখতাম H.S. এ BIOSCIENCE নিয়ে পড়ার। কিন্তু.. পরিস্থিতি আবার বাদ সাধল.. H.S.এ অগত্যা আর্টস, হাই ফার্স্ট ডিভিশনে পাশ। কোন বিশেষ কোটার সুবিধা ছাড়াই এমন ফলাফল এই পর্যন্ত। স্কুলে যাইনি, শরীরে তীব্র যন্ত্রণা নিয়ে একের পর এক পেইন কিলার খেয়ে আমি সবার সাথে বসে পরীক্ষা দিয়েছিলুম। শুধু একটা পৃথক টেবিলে আর চেয়ারে। সামনে গার্ড। খোঁজ নিয়ে দেখিস অর্ণবের সততা, পরিশ্রম, কষ্ট আর চোখের জলের পরিচয় তাঁদের কাছে.. অনভ্যাসে বিদ্যা হ্রাস। হ্যাঁ, ইদানিং প্রচন্ড মানসিক চাপ, পরিস্থিতি, কাজ, চাকরি সবমিলিয়ে পড়াশোনার চর্চায় না থাকার ফলে সত্যিই ভুল হয়। খুব...

কান্নারা..

কান্নারা অসহ্য যন্ত্রনায় ছটপট করছে দ্রুত গতিতে প্রচন্ড শব্দে প্রাণ খুলে ছিটকে বেরিয়ে এসে কিছুটা হালকা হবে বলে! এখানে সুখ, শান্তি, খুশি, আনন্দ হয়তো কিছুই নেই! এখানে শুধুই দুঃখ আছে, কান্না আছে! এ কান্নার ভাগ নিতে যদি না পারো, দূরে থাকো আমার থেকে..

শূন্যতা শুধু, হাঁপিয়ে উঠি..

Image
  অবচেতনে পিছন ফিরে,  যদি একবার তাকাই।  শূন্যতা শুধু, হাঁপিয়ে উঠি, আমি তো হারিয়ে যাই..  সামনে ওই যে এক সমুদ্র..  সমুদ্রকে দেখি। বোঝার চেষ্টা করি, কাছে যাওয়ার চেষ্টা করি.. আমার অনেক গল্প চাই,  প্রাণের গল্প, জীবনের গল্প, ভালোবাসার গল্প..  দেখি, যদি কিছু কবিতাও পাই.. সমুদ্র যে নিজের কাছে সবকিছু লুকিয়ে রেখেছে, নিজেকেও লুকিয়ে রেখেছে! ধরা দেয় না, কাছেও আসে না,  মনে হয় ভলোবাসে না আমায়.. এই সমুদ্র, ভালোবাসা নাও, ভালোবাসা দাও! মন ভার করে, ওতো দূরে দূরে থেকো না.. তোমায় অনেক ভালোবাসি! তাইতো অজান্তে কাছে আসি..  বারেবারে, ফিরে ফিরে.. আমি যে এক ছোট্ট নদী.. হয়তো তুমি ভুল করে, সাগর ভেবে ভালোবেসে ফেলেছো আমায়..   ~ অর্ণব

কান্না..

যখন অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক কান্না পেয়েছে, মায়ের কোলে মাথা রেখে কান্না করেছো। মা মাথায় হাত বুলিয়ে দিতেই সব কষ্ট উধাও, সব কান্না থেমে গেছে.. ইদানিং অনেক অনেক কান্না পায়? মনে হয়, মায়ের কোলে মাথা রেখে জোরে জোরে কান্না করো! সেখানেই তো সব যন্ত্রনার ক্ষণিকের উপশম.. কিন্তু, সময় যে অনেকটা বদলে গেছে। এখন যে এই কান্না মা'কেই কষ্ট দেবে.. তাই, এই কান্না শুধু নিজের কাছেই রাখো.. এ কান্না এখন তোমার! হয়তো শুধুই তোমার.. সময় সুযোগে নিরবে নিভৃতে জোরে জোরে কান্না করো.. চাপা কান্না, এই যন্ত্রণাময় চাপা কান্নার ভার সময়ের স্রোতে ক্রমশ বাড়ছে! আরো বাড়বে.. সে কথা হয়তো তুমিও জানা.. মনে রেখো, তুমি "অর্ণব".. তুমি কে, সে তুমিই অনেক ভালো জানো.. তাই, সবকিছুর পরেও শেষ পর্যন্ত হাসিমুখেই পথটা শেষ করতে হবে তোমায়..

চার বছর শেষ চাকরি জীবন, সাজিয়ে রাখলাম উদ্‌যাপন..

Image
    চার বছর শেষ চাকরি জীবন, সাজিয়ে রাখলাম উদ্‌যাপন.. (16/02/2017 - 16/02/2021) --------------------- নিজেকে একটু অন্য জগতে নিয়ে যাওয়া, একটু অন্য রকম কাজের অভিজ্ঞতা নেওয়া, জ্ঞান আহরণ, নিজেকে ব্যস্ত রাখা.. সমাজকে, জীবনকে আরো একটু কাছ থেকে বোঝার চেষ্টা.. নিস্পাপ শিশুদের সাথে মিশে যাওয়া.. তাদের বোঝা.. তাদের সঙ্গ.. সময়ের স্রোতে নিজের একটা গতানুগতিক সামাজিক/পেশাগত স্বীকৃতি, সমাজে নিজের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব.. সমাজ সচেতনতা, নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সমাজের অন্ধকারকে আলোর পথে রূপান্তরের চেষ্টায়.. জীবনের আরো একটা চ্যালেঞ্জের মুখোমুখি হ‌ওয়া.. যদি বলি জীবনে পথচলার আরো এক ভাগ্য পরীক্ষা, তাহলে সেটাও.. সবশেষে, নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলার জন্য অবশ্যই নিজের কিছুটা (কিছুটা শব্দটা ব্যবহার করলাম। এর পেছনে অবশ্যই ব্যাখ্যা, যুক্তি রয়েছে আমার কাছে..) নিশ্চিন্ত মানসিক ও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, (অর্থ জীবনের সবকিছু কখোনোই নয়। তবে তা জীবনের অনেককিছুই..) সবমিলিয়ে.. ----------------- দেখতে দেখতে চাকরি জীবনের চার বছর পূর্ণ হতে চলল আজ। গত তিন বছরে এই দি...

শূণ্য থেকে শুরু..

প্রতিক্ষেত্রে একদম শূণ্য থেকে শুরু করতে হয়েছে আমায় সবকিছু। আজকে আমি যতটুকু। এই সামান্য যা কিছু আমার জীবনের অর্জন.. এতো সহজে নয় সবকিছু.. অনেক ধৈর্য্য, পরিশ্রম, চেষ্টা, ইচ্ছে শক্তি, অসীম সাহস, বিশ্বাস, আর অবিরাম ত্যাগের পর এই সামান্য অর্জন.. সবদিন‌ই মনে হয়েছে। এই শেষ। কিন্তু.. সামনে এগিয়ে চলার পথ ভালোবাসায় ফিরিয়ে এনেছে আমায়। হয়তো এখনও অনেকটা পথ.. হে প্রিয় বন্ধুগন ( শৈশব, ছাত্রজীবনের বন্ধুগন), ডাক্তার, ইন্জিনিয়ার, বিজ্ঞান গবেষক.. আশা করি ভালো আছেন আপনারা ( আপনারা 😢)। দেশের ভিন্ন রাজ্যে আছেন সবাই ছড়িয়ে ছিটিয়ে। জীবন স্রোতের এই সম্পূর্ণ এক অন্য রূপান্তরের দায়িত্ব নেওয়ার ভার ভাগ্যিস এই "অর্ণব" - এর ওপরেই এসেছিল। পারতিস না ভাই। পারতিস না। কোনভাবেই তোরা পারতিস না। অনেক আগেই খেলা ছেড়ে পালাতিস.. "অর্ণব" সবসময় খেলার মাঠে ছিল, আছে, থাকবেও.. শুধু দেখে যা এই অভিনব খেলা.. পারলে শিখে নিস। কাজে লাগবে‌। জীবনের কথা কেই-ইবা বলতে পারে বল! ভালো থাক‌..