জীবন ঘুড়ি , মায়া আর ভালোবাসার বাঁধন। গন্তব্য তার নেই জানা! বাস্তবতার আকাশ জুড়ে এ শুধুই ভেসে চলা, মেলে ডানা.. ................... পরিকল্পনা থাকে এক আর হয় আরেক.. যা কিছু হারানোর নয় তা হারিয়ে ফেলা, যা কিছু পাওয়ার নয় পেয়েও যাওয়া। জীবনের হিসেব থাকে না.. তাই জীবনের হিসেব মেলানো নয়। জীবনকে আরো একটু কাছ থেকে বোঝার চেষ্টা বলাই শ্রেয়.. সালটা যখন আবার ২০২০.. তখন আরো বেশি করে জীবনকে কাছ থেকে বোঝার চেষ্টা করতে ইচ্ছে করে হয়তো ! শুরু আর শেষ সবটাই যেন অজান্তে! অমূল্য কিছু হারিয়েই ছিলাম, তারপর আবারো হারালাম! এভাবে হারাতে-হারাতে ক্রমশ ক্লান্ত হয়ে বেশ-কিছুটা থমকেও গেলাম! পরিবর্তিত, পরিনত সময়ের রূপ। মায়া-মমতা, ভালোবাসা, সম্মান আর স্মৃতিঘেরা পিছু ডাক আবার! প্রেরণা বলি না, কারণ আমি প্রেরণা খুঁজি না আর.. বলি সম্মান, মায়া- মমতা আর ভালোবাসা। বলি শক্তি। আমাকে আরো একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা জীবনের অর্থ, জীবনের অজানা পথে সামনে এগিয়ে চলার মন্ত্র.. ------------------------------------- "দাদাভাই, জীবনের বাঁকে প্রত্যেকটা গলিই অন্ধকার! শুধু, সেই গলির মাঝে আলোটা জ্বালাতে হয়.....