স্বপ্ন দেখতে হবে..
জীবনে চাকরি বাকরি করার ইচ্ছেও কখনো ছিল না। নিজের ভালোলাগার ভালোবাসার কাজকর্ম করব। সেটাই হবে জীবিকা। চিন্তা ভাবনা ছিল এমন। কিন্তু ওই যে, একটা সময়ের পর থেকে আমার না ভালোবাসা বিষয়গুলোকেই ভালোবাসায় পরিণত করতে হয়েছে, ভালোবাসতে হয়েছে! সে তালিকা দীর্ঘ.. । বুঝলাম, জীবনে সবসময় সবকিছু ইচ্ছে মতো কখনোই হয় না। সবক্ষেত্রে নয়, তবে জীবনের কিছু সময়কে অনিচ্ছা সত্ত্বেও মানিয়ে নিতে হয়। সেই সময়ের সাথেই পথ চলতে হয়। না হলে জীবন স্তব্ধ হয়ে গেলেও যেতে পারে হয়তো। ভবিষ্যত ভাবতে হবে। কিন্তু কখনো কখনো খুব বেশি ভবিষ্যত ভাবাও জীবনের জন্য ক্ষতিকর। আবার সবসময় বর্তমান ভাবাও ঠিক নয়। স্বপ্ন দেখতে হবে। চেষ্টা করতে হবে। জীবনে অনেকটা সময় ভেবে চেষ্টা না করে হাত গুটিয়ে বসে থেকে সময়ের অপচয় করে আনন্দে খুশিতে সারাক্ষণ কাটিয়ে দেওয়া যেমন ঠিক নয়। তেমন, জীবনে অনেকটা কম সময় ভেবে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়াও ঠিক নয়। দুরন্ত গতিতে সামনে এগিয়ে গেলে সবসময় যেমন হয় না। তেমনই খুব ধীরেও নয়। আসলে জীবনের ভারসাম্য রাখাটাই জীবনে বেঁচে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সময় কখন কার জন্য ধীরে ধীরে বা হঠাৎ করে বদলে যাবে সে কেউই জানে না। নিজের জীবনের ভরপুর অভিজ্ঞতা তাই বলে..
Comments
Post a Comment