Posts

Showing posts from June, 2021

তোমার জানা কি ভুল ছিল?

পৃথিবীর একপাশটা তুমি ঘুরে জয় করে আসলে মুক্ত ভাবে। এবার তোমাকে একটা ছোট্ট ঘুটঘুটে অন্ধকার ঘরে রেখে বলা হলো, "যাও, বাকি পৃথিবীর আরেকপাশ জয় করে এসো।" তোমার কাছে দেওয়া হলো না কোন আলো, যোগাযোগ মাধ্যম। শুধু খেয়ে মেখে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র আর বাসস্থান আছে তোমার। এদিকে তুমি আর‌ও জানতে চাও, দেখতে চাও, থাকতে চাও মানুষের পাশে! বাকি জ্ঞানটুকু ধারন করার জন্য তুমি ছটপট করছো, পৃথিবী জয়ের লক্ষ্যে। তোমাকে যা করতে হবে ওই ঘুটঘুটে অন্ধকার ছোট্ট ঘরটি থেকেই। না পারবে কান্না করতে, না পারবে কাউকে কিছু বলতে, না পারবে দরজা থেকে বাইরে বেরতে, না পারবে দেওয়াল ভেঙে বাইরে আসার। কিন্তু, তোমাকে জয় করতেই হবে। না হলে বাঁচা আর বাঁচানো আর-ও কঠিন হবে তা তোমার থেকে আর কেইবা ভালো জানে... জ্ঞান অর্জনের সিদ্ধান্ত‌ই কি তোমার তাহলে ভুল ছিল! তুমি এতটা না জানতেও হয়তো পারতে...    - 24 June 2021

মনের কোণে মেঘ জমেছে...

  মনের কোণে মেঘ জমেছে, তাইতো তোমার মন খারাপ! বৃষ্টি আসুক, কান্না হাসুক বৃষ্টি ছোঁয়ায়! তোমার কঠিন ভালোবাসায়...  - 21 june 2021

হারাতে হারাতে...

হারাতে হারাতে হারাতে হারাতে...  জীবন যে এ-ত কঠিন হতে পারে আমার জন্য, কখনও স্বপ্নেও ভাবিনি... এত দিকের এত চাপ... অতিরিক্ত চাপ,  যে চিন্তা, যে চাপ এই সময়ে এই বয়সে এসে আমার নেওয়ার কথা ছিল না... সেগুলো‌ও আমাকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে... ইদানিং কিছু বুঝতে পারি না, আমার ঠিক কি করা উচিৎ... ভালো আর লাগে না... এত চেষ্টা, প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতিতে নিজের সাথে নিজে অবিরাম এত যুদ্ধ, সবকিছু শূন্য, অন্ধকার... আলো নেই, একটুও আলো নেই... আমি আছি, আমি চলছি...     17 June 2022

বুক পাহাড়ে...

যদি একটু কান্না করতে পারতাম! জোরে, অনে-ক জোরে! হয়তো ভালো হতো... এই বুক পাহাড়ে কান্না জমে শ্যাওলা পড়ে গেছে... একটু হালকা হতে পারলে, বড় ভালো হতো... একটু কান্না করতে চাই আমি... খু-ব...    17 June 2021

এ পথ বন্ধুর..

প্রায় ১৩ বছর আগেই হয়তো আমি বুঝতে পেরেছিলাম,  সামনের পথটা মোটেও আর পাঁচটা  পথের মতো নয়! এ পথ কঠিন, বন্ধুর! এ পথে প্রতিমুহূর্তে থমকে যেতে হয়! এ পথ ভীষণ অনিশ্চিত... তাইতো, আমি নিজেই অ-নেক দূরে চলে এসেছিলাম তার থেকে... সে ভালো থাকুক... ভালো থাকুক সবাই...     13 June 2021

আমি যে পথ দিয়ে হাঁটছি...

আমি যে পথ দিয়ে হাঁটছি,  নিঃসন্দেহে এ পথ দিয়ে কেউ কখন‌ও হাঁটেনি... এতকিছু জেনেই হয়েছে যত দোষ... সময়ের বয়স কমতে থাকাই হয়েছে যত সমস্যা... ছোট ছিলাম ভালোই, কিছু বুঝতাম না, জানতাম না, তীব্র শারীরিক যন্ত্রণা থাকলেও মৃত্যুসম এই মানসিক যন্ত্রণা ছিল না। ছিল না নিজেকে টিকিয়ে রাখা আর  সকলকে ভালো রাখার দায়িত্ব... "জীবন সংগ্রামে হেরে গেছে" - এমন কথা বলার মতো জায়গা আমি রাখিনি! অন্তত আমাকে যারা খুব ভালোবাসে তাদের জন্য তো নয়‌ই! আমি যেদিন থাকবো না, সেদিন যারা বলবে "আমি জীবন সংগ্রামে হেরে গেছি"। এটা জেন, তারা আমার আপন কেউ নয়! তারা আমাকে ভালোবাসেনি কখনও! তারা ভালোবাসার অভিনয় করেছে শুধু! আমার ভালোবাসা নিখাদ, আমি ভালোবাসলে প্রাণ দিয়ে বাসি! আমার‌ও ভালোবাসার কোন জন্ম নেই, কোন মৃত্যু নেই...    

চিঠি...

ঠিকানাও জান না... অচেনা অজানা ঠিকানাতেই, ক্লান্তিহীনভাবে অবিরাম চিঠি লিখে চলছ ল্তুমি! অনে-ক দূরে... কিছু পৌঁছেছে,  কিছু উত্তর পেয়েছ, কিছু পাওনি! কিছু চিঠি আজ‌ও মাঝ পথে থমকে আছে, হয়তো পৌঁছবে একদিন,  উত্তর পাবে কিংবা পাবে না হয়তো... চিঠি লিখতে তোমার কোন ক্লান্তি নেই! চিঠি লেখাতেও, তোমার কোন ক্লান্তি থাকতে নেই... 7 June 2021

লড়াই নিজের সাথে...

নিজের সাথে নিজে লড়াইটা আসলেই  কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে ক্রমশ! আমি যেন আর পারছি না... আমাকে শক্তি দাও... শান্ত হ‌ও অর্ণব,  শান্ত হ‌ও... তোমার জীবন সংগ্রাম মৌলিক... একেবারেই মৌলিক... সেখানে হয়তো কোন জয় পরাজয়‌ও নেই... নিজের সাধ্যমত চেষ্টা করো, সুন্দরভাবে হাসিমুখে দায়িত্ব পালন করো। পথ চলো শেষ পর্যন্ত... জীবন হয়তো এমনই... 5th June 202q

সেই মায়াঘেরা মিষ্টি স্মৃতির হাসি...

  কথায় আছে, "মানুষ অভ্যাসের দাস"... ২০ বছর হয়ে গেল। আমি আজ‌ও এই হুইলচেয়ারটার সাথে অভ্যেস করে উঠতে পারলাম না। এ জীবনে হবে কিনা জানিও না, হয়তো হবে না! হবে না... প্রায় সবাই ভাবছে, আমি নাকি অভ্যেস করে ফেলেছি সবকিছু! আমি শুধুই মুচকি হাসি, সেই মায়াঘেরা মিষ্টি স্মৃতির হাসি... 3rd june 2021

ভালোবাসা প্রকাশের নয়

  দৃশ্যমান সবকিছু সকল সময় দেখা যায় না। চোখের সামনে যা দেখা যায়, তার বাইরেও অনেক অনেক গল্প থাকে। পথ চলা মানে পায়ে কিংবা হাতে হাঁটা নয়। পথ চলা মানে শুধু চাকা নয়। পাখিরাও ডানা মেলে পথ চলে। জলাশয়ের মাছেরাও তাই। আমরা শব্দগুলোকে পৃথক করে বলে থাকি, আকাশে ওড়া, সাঁতার কাটা, ভেসে চলা। আমরাও সময়ের স্রোতে ভেসে চলি। আমরাও ডানা মেলে উড়ি। কে বলে ডানা নেই? উড়োজাহাজে ডানা লাগিয়ে নিয়েছি আমরা। ওই ডানা তো আমাদেরই। আমাদের আবার মন ডানা আছে। তা মেলে যখন খুশি উড়ে যাই যেখানে মন চায়। একেবারেই মুক্ত... আমরা কথা বলি। কত ভাষায় কথা বলি। মূক বধির মানুষ‌ও কথা বলে তাদের ভাষায়। পাখিরাও বলে তাদের ভাষায়, মাছেরাও তাই‌। আমরা বুঝিনা নয়, বুঝতে চাই না। শুধু আমরাই বলতে চাই। শুনতে চাই না... আমরা আমাদের মতো ভেবে নি‌ই সবকিছুকে। সান্ত্বনা পাওয়ার জন্য কখ‌ন‌ও কখনও স্বপ্নকে বাস্তব ভাবি। ভুলকে ঠিক ভেবেই মেনে নিই কখনও কখনও। আমরা নিজেদেরকে সবসময় সফল দেখতে চাই। সবার শীর্ষে, সবার উপরে। এভারেস্ট জয়ের পরেও ভাবি চাঁদে একবার যেতেই হবে। চাঁদে গেলে ভাবি এবার মঙ্গলে না গেলে সফলতা কোই পেলাম জীবনে। আমরা দ্বিধাহীন হয়ে পড়...