আমি যে পথ দিয়ে হাঁটছি...
আমি যে পথ দিয়ে হাঁটছি,
নিঃসন্দেহে এ পথ দিয়ে কেউ কখনও হাঁটেনি...
এতকিছু জেনেই হয়েছে যত দোষ...
সময়ের বয়স কমতে থাকাই হয়েছে যত সমস্যা...
ছোট ছিলাম ভালোই,
কিছু বুঝতাম না, জানতাম না,
তীব্র শারীরিক যন্ত্রণা থাকলেও
মৃত্যুসম এই মানসিক যন্ত্রণা ছিল না।
ছিল না নিজেকে টিকিয়ে রাখা আর
সকলকে ভালো রাখার দায়িত্ব...
"জীবন সংগ্রামে হেরে গেছে"
- এমন কথা বলার মতো জায়গা আমি রাখিনি! অন্তত আমাকে যারা খুব ভালোবাসে তাদের জন্য তো নয়ই! আমি যেদিন থাকবো না, সেদিন যারা বলবে "আমি জীবন সংগ্রামে হেরে গেছি"। এটা জেন, তারা আমার আপন কেউ নয়! তারা আমাকে ভালোবাসেনি কখনও! তারা ভালোবাসার অভিনয় করেছে শুধু! আমার ভালোবাসা নিখাদ, আমি ভালোবাসলে প্রাণ দিয়ে বাসি! আমারও ভালোবাসার কোন জন্ম নেই, কোন মৃত্যু নেই...
Comments
Post a Comment