Posts

Showing posts from April, 2022

জ্ঞানত, কখনো তো ..

  জ্ঞানত, কখনো তো কারোর কোন ক্ষতি করিনি! কষ্ট দিইনি! করিনি অসম্মান! সবার তো ভালোই চেয়েছি বরাবর! তাহলে! .. যত কষ্ট যন্ত্রণা স্ট্রাগেল কি এই লাইফেই! .. হয়তো অনেককিছু বলতে চাই! এই পথচলার কথা! .. বলতে পারি না কাউকেই! চোখ ছলছল করে কন্ঠস্বর ভারি হয়ে আসে.. খুব মনখারাপ হলে! লিখি! পাগলের মতো শুধু লিখি! নিজেকে কিছুটা হালকা করতে.. ডায়েরি - কলম - কিবোর্ড.. সময়ের পালাবদলে সবচেয়ে কাছের বন্ধুগুলোও হারিয়ে গেছে জীবন থেকে! নাকি, আমিই হারিয়ে গেছি তাদের থেকে! হয়তো তাই! কিংবা নয়.. এ এক অনন্য জীবনের পথ চলা! অনুভুতিগুলো! .. (27/04/2022)..

কোন প্রতিভা আমার মধ্যে ছিল না! ..

  কোন প্রতিভা আমার মধ্যে ছিল না! .. তবলার হাত ছিল দারুন আমার! আমার তবলার শিক্ষক (কাকু) বলতেন, আমি একদিন মস্ত বড়ো তবলজি হবো! গানের গলা! নাচ! ছবি আঁকা! এইগুলোতেও ওই এক‌ই গপ্পো! .. একটু বেশি বেশি প্রতিভাধর হয়েছিলাম যেন ছোট থেকে! মাঝে মাঝে মনে হয়, এত্ত প্রতিভা না থাকলেও হতো! জীবনের পথচলাটা কেমন যেন! বুঝিনি! কোনভাবেই একে ..

লাইফের এই সময়টা দাঁড়িয়ে মনে হচ্ছে

  লাইফের এই সময়টা দাঁড়িয়ে মনে হচ্ছে, হারেওনি! জেতেওনি! আবার মধ্যম পর্যায়েও নেই! এ যেন এক গভীর ধাঁধায় আটকে যাওয়া! কিছু লাইফে ধাঁধার গভীরতা এতটাই যে! .. কিছুতেই কিছু ঠাওর করতে পারবেন না! সবটা মরীচিকা মনে হবে! ..