Posts

Showing posts from March, 2021

পরিকল্পনা...

ভালো কিছু হয়নি সে কথা আমি বলছি না। ২০২০ তে ভালো কিছু অবশ্যই হয়েছে আমার জন্য। তবে তা সবকিছু জীবনের বাড়তি অমূল্য পাওয়া। যা আমার পাওয়ার কথা হয়তো ছিল না, কিন্তু সৌভাগ্যক্রমে আমি পেয়ে গেছি... এর বাইরে আর গল্প?   আকস্মিক করোনা আবহ, লকডাউন পরিস্থিতি যদি না আসতো। কাছের কত মানুষ আজও এই জগতে থাকত। কত পরিকল্পনা ছিল। কত পরিকল্পনা করে রেখেছিলাম। একটা একটা করে ঠিক সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতাম। প্রথমত, দিল্লি কিংবা ব্যাঙ্গালোরে উড়ে যেতেই হতো কিছুটা সময়ের জন্য। দ্বিতীয়ত, চেন্নাই শহরেও কাটাতে হতো কিছুদিন। তৃতীয়ত, চাকরি/কর্মস্থল বদলি হয়ে চলে আসতাম বাড়ির আরো কাছে। চতুর্থত পুনরায় পড়াশোনা/উচ্চ শিক্ষার দিকটায়‌ও বেশকিছুটা এগিয়ে আসতাম, সময় পেতাম। এছাড়াও ছিল আরো অনেক পরিকল্পনা। এই সময়টায় এসে দাঁড়িয়ে অন্তত অনেকটা হালকা হতাম আমি। কিন্তু সবকিছু থমকে গেছে, সবকিছু আবার থমকে গেল.... এখনও সেই সময় চলমান। জানি না আরো কতটা সময় লাগবে। সবকিছু, সবকিছু হয়তো আবার নতুন ভাবে পরিকল্পনা করে এগোতে হবে আমায়...

সাহসটা আমার বরাবরই একটু বেশি...

সাহসটা আমার বরাবরই একটু বেশি। প্রমাণিত বহুবার এবং তা চলমান সময়েও (২০২১)। ভয় কিংবা দূর্বলতা সেটা শুধু হাতে গোনাা গুটিকয়েক  ভালোবাসার মানুষগুলোর কাছেই। হ্যাঁ, একমাত্র সেখানেই আমি ভীত, দূর্বল, নির্বাক...

কোথায় শেষ?

বেশিরভাগ মানুষই বলছিল, "সবকিছু শেষ হয়ে গেল। সবকিছু শেষ হয়ে আছে।"  কোথায় শেষ? আমি তো প্রতিমুহূর্তে সবকিছু শুরুই দেখতে পাই শুধু। আজ‌ও...  ( ৩০শে মার্চ ২০২০) 

একটু দাঁড়াও...

  একটু দাঁড়াও, আসছি আমি ভালোবাসার হাতটা বাড়াও। সামনে আছে টলমলে এক বাঁশের সাঁকো... ভালোবাসলে বলেই দাও, অহেতুক কেন সময় নাও? তুমিতো জানো সময় কখনো থামে নাকো... আমরা যাবো নিরুদ্দেশে, মজার মজার ছদ্মবেশে! আমাকে তখন চিনতে কি পারবে তুমি? অনেক কথা এখনো বাকি, কথা শুধুই দিচ্ছে ফাঁকি! এবার শুধু তুমি বলো, আমিই বরং শুনি... কী হলো? কিছু তো বলো... তোমার বুঝি মন খারাপের সময় এখন? এসো মজার গল্প বলি, হেসে খেলে এ পথ চলি। খুশির জগৎ মন ভরে তুমি দেখবে তখন...

মাঝে মধ্যে সত্যিই আর পারি না আমি!

মাঝে মধ্যে সত্যিই আর পারি না আমি!  হাঁপিয়ে উঠি, বুক শূণ্য হয়ে যায়... কি করবো, কি করা উচিৎ, কীভাবে শক্ত হয়ে চলবো শেষের পথটুকু... এ জীবন তো আমার নয়.. আমিতো অসৎ নয়, আমিতো কাউকে কখনো কোন ক্ষতি করিনি... করিনি অসম্মান... আমার জন্য‌ই কেন এমন হলো...... সবকিছুর পরেও সাহসীকতার সাথে শেষ পর্যন্ত আমায় যে পৌঁছতেই হবে! শেষটা দেখতে হবেই! দায়িত্ব আমি এড়াইনি কখনো। দায়িত্ব এড়িয়ে যাবো‌ও না! আমি ঠিক আছি... অর্ণব, শক্ত হ‌ও, শান্ত হ‌ও, সংযোমী হ‌ও, ত্যাগী হ‌ও! সামনের পথ আরো বন্ধুর... মুখে হাসি লেগে থাকুক সারাক্ষণ! তোমার কান্নার শব্দ যেন কেউ না শুনতে পায়... জানি চ্যালেঞ্জটা অনেক অনেক অনে-ক কঠিন। তারপরেও তুমি পারবে... তোমাকে পারতেই হবে... তুমি ছাড়া এ কাজ অসমাপ্ত, অসম্ভব... ২৪ মার্চ ২০২১)

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

  *আমার ছাত্রজীবনের বন্ধুগন/সহপাঠী,* ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব।এখন এই হুইলচেয়ারে বসা ছোট্ট মানুষটা। সময়ের ধীর পরিবর্তন, প্রতিকূল পরিস্থিতি, তিন তিন বছর ক্লাসে গ্যাপ দিতে বাধ্য হ‌ওয়া। প্রচন্ড মানসিক চাপ, তীব্র শারীরিক যন্ত্রণা, সবকিছুর পরেও জীবনের দুই বড় পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোন রকম বিশেষ সুবিধা ছাড়াই সবার সাথে লড়ে পার হয়েছিলাম। ইচ্ছে করে কোন রাইটার, অতিরিক্ত সময় কিছুই নয়। মাত্রাতিরিক্ত পেইনকিলার খেয়ে পরীক্ষা দিয়েছি। আসলেই এটা পরীক্ষা ছিল! অনেকেই নাকি আমার রেজাল্টে খুশি। পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননা পাওয়া। কত বড় ব্যাপার! শুধু আমি খুশি ছিলাম না। মা খুশি ছিল। তাই আমি খুশি থাকার অভিনয় করছিলাম। মাধ্যমিক ৬৮%, উচ্চ মাধ্যমিক ৬০% এটা অর্ণবের রেজাল্ট হতে পারে না। অর্ণব ১০০ তে ১০০ পাওয়ার ক্ষমতা রাখে। লিখে দেব। ওরকম চাকরি দুচারটে সহজে পেতে পারি। যদিও চাকরি করার ইচ্ছে আমার কখনোই ছিল না... এক নয়, একাধিক মানসিক চাপ, কাজ, পরিবার, সময়, অনিশ্চিত ভবিষ্যত, সবকিছু মিলিয়ে ইদানিং সত্যিই আমি অনেক চাপে থাকি। কত সহজ বিষয় ভুলে যাই। বুঝতে পারি। একদম পড়াশোনা...

কবিতা যদি চোখের জল আনে...

কবিতা যদি চোখের জল আনে, ভেবোনা যেন সে সবটা জানে! হয়তো কবিতা সত্যি নয়, কবিতা কখনো কখনো সত্যিও হয়...   - অর্ণব কুমার হালদার      ২১শে মার্চ ২০২১

যদি ফেরা যেত...

  যদি ফেরা যেত, যদি পিছিয়ে যাওয়া যেত কিছুটা পথ... যদি হারিয়ে যাওয়া যেত চেনা সেই হারানো পথে.. যদি নতুন করে শুরু করা যেত পথের শুরু... ফিরে আসতাম এক নিমেষে, হারিয়ে যেতাম... এ পথ শুধু সামনে... এ পথ একদম অচেনা, অজানা... পিছিয়ে যাওয়ার পথ ক্রমশ হারিয়ে যায় এখানে। চলে এসেছি অনেকটা দূর, মাঝ পথে রয়েছি এখন। চাইলেও আর হয়তো ফেরা যাবে না মন... - অর্ণব ১০ই জানুয়ারী ২০২১

কত কথা এসেছে জানো তোমার জন্য...

কত কথা এসেছে জানো তোমার জন্য?  লিখেছি আর মুছে ফেলেছি, লিখেছি আর মুছে ফেলেছি... কোথায় থেকে শুরু করব? কোথায় বা শেষ? মনে হচ্ছিল, লেখালেখি রাখি, বরং কথাই বলি... না, সেখানে তো আরো বেশি গোলমেলে অবস্থা, এ তবুও কিছুটা স্বস্তি... তুমি কে??? কথা বলো, উত্তর দাও! নির্বাক হয়ে থেকো না... কী তোমার পরিচয়?  তোমার জন্য আজ‌ও কেন এমনতর হয়...   - অর্ণব     (১৫ই মার্চ ২০২১)

সেদিনও হয়তো আমি খুশিই থাকব...

যেদিন এ ধরণীতে সূর্যরশ্মি পৌঁছবে না, থাকবে না স্নিগ্ধ সবুজ, থাকবে না কোন প্রাণের স্পন্দন, মেঘলা আকাশ মন খারাপ করে থাকবে সারাক্ষণ, চারিদিকে শুধুই সাদা বরফের চাদর আর ঘুটঘুটে অন্ধকার... সেদিনও হয়তো আমি খুশিই থাকব...

মিষ্টি হাসি...

অর্ণবের কোন কষ্ট নেই, দুঃখ নেই, কারণ অর্ণবের মুখে সবসময় মিষ্টি হাসি... মিষ্টি হাসি...

আমি কি আর বলতে পারি সাগর কেন হাসে...

  সাগর নাকি লুকিয়ে রাখে, কথার পাহাড় তাহার কাছে! আমি কি আর বলতে পারি পাহাড় কেন কাঁদে... সেদিন‌ও হয়তো মেঘলা ছিল, মন খারাপের সকাল ছিল! সাগর‌ও কিছুই জানতো না, আজ‌ও সাগর হাসছিল... আমি কি আর বলতে পারি সাগর কেন হাসে... - অর্ণব

তোমাদের উপমা তোমরাই..

  তোমাদের উপমা তোমরাই.. ভালোবাসা, মমতা, সম্মান.. তোমাদের কাছ থেকেই শেখে এ জগৎ.. নিরাপদ, পবিত্র, শান্তিপূর্ণ এক জগতের পথ দেখাও.. ভালো থাকো, ভালো রাখো। ভালোবাসায় থাকো, ভালোবাসায় রাখো... যদি বলি লড়াই, তাহলে এ লড়াই তোমাদের‌। এ তোমাদের অধিকার। কখনো কখনো অধিকার ছিনিয়ে নিতে হয়.. বেঁচে থাকা কিংবা বাঁচিয়ে রাখার জন্য.. অশুভ শক্তির বিনাশ করে, অধিকার ছিনিয়ে নাও... - অর্ণব (৮ মার্চ ২০২১)

যদি সবটা প্রকাশ করা যেত...

সবটা বলা যায় না, সবটা লেখা যায় না। যদি সবটা বলা যেত। যদি সবটা লিখে দেওয়া যেত। যদি সবটা প্রকাশ করা যেত..

কিছু স্মৃতি থেকে যায় জীবন জুড়ে..

কিছু স্মৃতি মিলিয়ে যায় সময়ের স্রোতে কিছু স্মৃতি বারে বারে ফিরে আসে ঘুরে, কিছু স্মৃতি জীবনের অনেক আপন কিছু স্মৃতি থেকে যায় জীবন জুড়ে..    - অর্ণব   (৫ই মার্চ ২০২০ - ৫ই মার্চ ২০২১)