কত কথা এসেছে জানো তোমার জন্য...
কত কথা এসেছে জানো তোমার জন্য?
লিখেছি আর মুছে ফেলেছি,
লিখেছি আর মুছে ফেলেছি...
কোথায় থেকে শুরু করব?
কোথায় বা শেষ?
মনে হচ্ছিল,
লেখালেখি রাখি,
বরং কথাই বলি...
না, সেখানে তো আরো বেশি গোলমেলে অবস্থা,
এ তবুও কিছুটা স্বস্তি...
তুমি কে???
কথা বলো, উত্তর দাও!
নির্বাক হয়ে থেকো না...
কী তোমার পরিচয়?
তোমার জন্য আজও কেন এমনতর হয়...
- অর্ণব
(১৫ই মার্চ ২০২১)
Comments
Post a Comment