আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ্যাপন,
আমার নীরব সঙ্গীর,
( নিখিল কাকু এই শব্দটা উপহার দিয়েছিলেন আমায়। অনেক ভালো লেগেছিল। এটাই বলি ) ইতিকথা।
◼️ KM - 5000 - এর সাথে চার বছর,
চার বছুরে উদ্যাপন,
স্মৃতিচারণ,
এক টুকরো লেখা,
একটি ছোট্ট উপহার ওর ( ◼️ KM - 5000 / নীরব সঙ্গীর ) জন্য -
বহুদিনের স্মৃতি ঘেঁটে ঘেঁটে, হাতড়ে হাতড়ে লেখাটা সত্যিই খুব চাপের ব্যাপার আমার কাছে। আরও চাপ হয়ে যায়, যখন সেই স্মৃতি খুঁজে দেখার মতো বা খুঁজে পাওয়ার মতো সেই অর্থে তেমন কোন কিছুই, যেমন, ছবি, ভিডিও ইত্যাদি অবশিষ্ট থাকে না। বাঃ থাকলেও খুবই সীমিত। তাও, এই স্মৃতি নিয়ে ঘেঁটে ঘুঁটে, হাতড়াতে হাতড়াতে লিখতে বেশ ভালোই লাগে। বলা যেতে পারে, কখনো কখনো কিছু ক্ষেত্রে জীবনে ক্ষণিকের এক চরম প্রশান্তি বয়ে আনে তা!
২০১৬ - এর আগের বছর গুলো ( মূলত ২০০১ থেকে ৬ আগস্ট ২০১৬। একটা রেফারেন্স লিংক দিলাম এখানে -
https://www.facebook.com/arnabkumarhalder/posts/1945551022210904 )
নিয়ে তেমনভাবে হয়তো কথা বলতেই পারব না। বেশ গোলমেলে স্মৃতি। ঘেঁটে ঘুঁটে নিয়ে আসা ভীষণ মুশকিলের। আগেই বলেছি, এই মুশকিলটা আরও অনেক বেশি হয়ে দাঁড়ায় তখন, যখন সেই অর্থে কোন তথ্য ছবি, ভিডিও ইত্যাদি সহায়তা না করে। তবে এইটুকু বলি, ২০০১ থেকে ৬ আগস্ট ২০১৬, শনিবার পর্যন্ত আমার আরও দুজন নীরব সঙ্গী ছিল। একজন চাকা ওয়ালা ( একেবারেই সাধারণ মানের )। আরেকজন চাকা বিহীন! অনেক খুঁজে চেষ্টা করলাম তাদের দুজনের দুটো ছবি শেয়ার করার।
আসলে ওই সময়টুকু আমি নিজেই উন্নত মানের চাকা ওয়ালা কোন নীরব সঙ্গী চাইনি! মন থেকে! জানিনা কেন! জানলেও, লেখাতে হয়তো তা ফুটিয়ে তুলতে অপারক আমি!
শিক্ষক হিসেবে শিক্ষকতার কর্মজীবনে যোগদান ( ১৬ ফেব্রুয়ারী ২০১৭, বৃহস্পতিবার ) করার ঠিক আগের বছর। অনলাইন আন্তর্জাতিক ফ্রীল্যান্স ডিজিট্যাল মার্কেটপ্লেসে একজন সফল ফ্রীল্যান্সার তখন 😀। দেশ বিদেশে আমার নানান কর্মকান্ড ছড়িয়ে পড়ছে 😀। আমার গ্ৰাম চাপ্লা থেকেই। আমাকে নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, এটা ওটা সেটা। পুরস্কার পাচ্ছি। সারাদিন রাত কাজ চলছে। চলছে বিশ্বজুড়ে তাবড় তাবড় মানুষদের সাথে এই ছোট্ট মানুষটির প্রতিযোগীতা, টিকে থাকার চেষ্টা। নিজেকে একটু অন্য ভাবে প্রমাণ করার চেষ্টা!
এর মধ্যে হঠাৎ, একদিন ইমেল পেলাম বিশ্বের প্রথম সারির এক আন্তর্জাতিক ফ্রীল্যান্স ডিজিট্যাল মার্কেটপ্লেস আমার একটি ইন্টারভিউ চায়। লেখা, আমার ছবি, ইত্যাদি ইত্যাদি। আমিতো অপ্রস্তুত। ভাবলাম, এমন একজন কঙ্কালসার চেহারার মানুষের ইন্টারভিউ নিতে চায় ওরা? রিমোট জব করি। পর্দার আড়ালে। ওরা আমার কাজটাই জানে। আমাকে দেখেনি কখনো। ভীষন সমস্যায় পড়ে গেলাম। কিভাবে ছবি তুলি, ফটোশুট করি? নানান চিন্তা এসে হাজির 🤔
ততোদিনে আমার কাজের জন্য উন্নত মানের ( i7 ) ওয়ার্ক স্টেশন এসে গিয়েছে 🖥️🖱️⌨️
#বুড়িমাকে ( বোন, Ankita ) বললাম, কি করা যায় বলতো?
ওয়ার্ক স্টেশনের ছবিটা না হয় হল। কিন্তু আমার চেয়ার?
এইসময়ই একটা উন্নত মানের চাকা ওয়ালা নীরব সঙ্গীর বিশেষ প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। ভেবেছিলাম, কিছুটা সময়ের জন্যে আমার জীবনে চাকা ওয়ালা নীরব সঙ্গীর দরকার রয়েছে! যদিও ওই মুহূর্তে সময় ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠেনি তাকে জীবনে প্রবেশ করানোর। তবে তার কিছুদিনের মধ্যেই আমার জীবনে প্রবেশ করিয়েছিলাম ওকে। হ্যাঁ, ◼️ KM - 5000 - এর কথাই বলছি। এবার চলে আসি সোজা ◼️ KM - 5000 - এর কথায়।
আমার জীবনে ◼️ KM - 5000 এর আবির্ভাব, ৬ আগস্ট ২০১৬, শনিবার।
গর্বের সাথে পোস্ট করা ফেসবুক লাইফ ইভেন্ট লিংক -
https://www.facebook.com/100002680750942/posts/963171537115529/?__tn__=HH-R
ওর খোঁজ পাওয়াটাও খুব একটা সহজ ছিল না আমার কাছে। স্থানীয় কেউ, পরিচিত কেউ এর খোঁজ আমায় দিতেই পারেনি। অবশেষে নিজেই দিনের পর দিন ইন্টারনেট সার্চ করে করে, এর খোঁজ পাই এবং নিজে ( সপরিবারে ) কোলকাতা গিয়ে একে প্রবেশ করাই আমার জীবনে।
তো, আজকে দিনেই ও ( ◼️ KM - 5000 ) আমার জীবনে প্রবেশ করেছিল।
আসলে এই দিনটাকে, ঠিক ওর জন্মদিন বলা যায় কিনা ঠিক জানিনা। বা হয়তো কোথাও কিন্তু রয়ে যাচ্ছে! তবে উদ্যাপন বলতে পারি হয়তো! অবশ্যই। চার বছর পথ চলা ওর সাথে। চার বছুরে উদ্যাপন।
এরপর ১৬ ফেব্রুয়ারী ২০১৭, বৃহস্পতিবার শিক্ষক হিসেবে শিক্ষকতার কর্মজীবনে প্রবেশ করি। ◼️ KM - 5000 মূলত ইন্ডোরের জন্য ভালোই। তবে বাইরে যাতায়াতের ক্ষেত্রে আরও একটু অন্যরকম কিছুর প্রয়োজনীয়তা হয় এবং জীবনে প্রবেশ করাই KM-5000 F24 ।
KM-5000 F24 - এর আবির্ভাব , ১২ মে ২০১৭, শুক্রবার।
গর্বের সাথে পোস্ট করা ফেসবুক লাইফ ইভেন্ট লিংক -
https://www.facebook.com/100002680750942/posts/1209439782488702/?__tn__=H-R
আমার KM-5000 F24 - এর সাথে পথচলার তিন বছুরে ( ১২ই মে ২০২০, মঙ্গলবার ) উদ্যাপনে ওকে নিয়ে আমার স্মৃতিচারণ -
👉 https://www.facebook.com/100002680750942/posts/1209439782488702/
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
তো যাইহোক, আজকে আমার নীরব সঙ্গী ◼️ KM - 5000 - এর চার বছুরে উদ্যাপনে ওর জন্য শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা রইল। আশা করি, আপনারাও ওর জন্য অনেক শুভ কামনা রাখবেন।
সময়ের পালাবদলে, জীবনের চলমানতায় কিছুটা সময়ের জন্য হলেও ওর মতো আরও অনেক নীরব সঙ্গী আগামীর নাম না জানা গ্যালাক্সির সংজ্ঞাহীন ঠিকানার কঠিন সময়কে যেন সঙ্গ দিতে পারে!
ছবি - আশা করি,দেখলেই বুঝতে পারবেন।
- ©️ #অর্ণব
৬ই আগস্ট ২০২০, বৃহস্পতিবার।

Comments
Post a Comment