জীবনের ভ্রমণ
অনেকেই কথায় কথায় বলেন, "কেনোই বা বেঁচে আছি?" এতো কষ্ট দুঃখ নিয়ে কি বাঁচা যায়?" তাদের উদ্দেশ্যে আমি বলি - "গীতা, বাইবেল বা এইধরনের কিছু সময় করে প্রতিদিন পড়তে থাকুন। আমি পড়ি 😊। অনেক অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, অনেক অনেক বই পড়েও আপনারা শিক্ষিত হননি। আপনাদের মধ্যে এখনও সেভাবে নূন্যতম আলোর সঞ্চার-ই ঘটেনি। জীবনের অর্থ, জীবনে বেঁচে থাকা বা জীবনের ভ্রমণ সম্পর্কে আপনারা একেবারেই অজ্ঞ। বারেবারে দায়িত্ব জ্ঞানহীন মূর্খের মতো কথা বলে আগামী পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না.. - অর্ণব ২৮শে সেপ্টেম্বর ২০২০