নাম জা-না হঠাৎ ঝড়


একথা ঠিকই যে,
নাম না জানা হঠাৎ ঝড়গুলো,
জীবনে সাময়িক সময়ের জন্য‌ই আসে।
কেউ ঝড়গুলোর চোখে চোখ রেখে লড়াই করার সাহস রাখে,
কেউবা নয়!
হঠাৎ ঝড়ের মুখোমুখি হ‌ওয়ার প্রস্তুতি না থাকায়,
প্রথমদিকে এই লড়াইয়ের জন্য সবাইকে-ই কম বেশি হোঁচট খেতে হয়।
প্রাণপণে বহু চেষ্টায় লড়াইটা লড়ার পর,
তারপর হয়তো জয় আসে।
হয়তো নয়!
হঠাৎ ঝড়ের মুখোমুখি হয়ে,
লড়াই করাটা সবার জন্য‌ই কঠিন।
লড়াই করতে অন্তত একটু মাটি প্রয়োজন হয়।
যেটুকুর ওপর বিশ্বাস আর ভরসা রেখে লড়াই করাটা তবু্ও সহজ হয়।
কিন্তু, নাম জা-না আগামীর হঠাৎ ঝড়ের পূর্বাভাস পেয়ে-ও
যখন মাটি ছাড়া সম্পূর্ণ শূন্যে ভেসে
লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হয়,
লড়াই করার সাহস রাখার কথা ভাবতে হয়,
সেই লড়াইটা হয় এক অভিনব লড়াই!
জয় পরাজয়ের চিন্তা মাথা থেকে দূরে সরিয়ে,
নাম জা-না আগামীর হঠাৎ ঝড়ের চোখে চো-খ রেখে,
লড়াই করার সাহসটা জগতে খুব কমজন‌ই রাখে...
১৪ই সেপ্টেম্বর ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার