জীবনের কোন একটা সময়ে...
কে জানতো, এত কঠিন প্রতিকূল সময় আমার জীবনে আসবে আর আমাকে তার সাথেই টিকে থাকার প্রচেষ্টা অবিরাম রাখতে হবে! আগে থেকে জানলে, পুরো প্রস্তুতি থাকতো! প্রস্তুত থাকতাম! এত এত এত কষ্ট হয়তো হতো না আমার! অনেক অনেক রাস্তা ছিল... ভবিষ্যত প্রজন্মকে সবকিছুর জন্য প্রস্তুত রাখা আবশ্যক! জীবনের কোন একটা সময়ে যদি এমন বাধা (নাই আসুক, মন থেকে চাই। সবার শুভ কামনা রাখি সবসময়) কোনওভাবে এসেই যায়, তাহলে অন্তত প্রতিকূলতাকে জয় করার উপায় তারা সহজেই পেয়ে যাবে, রাস্তাগুলোকে কাজে লাগাতে পারবে! এত কষ্ট হবে না তখন তাদের! সবকিছুর পরেও জীবনে হাসিখুশিতে টিকে থাকা কোন কঠিন বিষয়ই নয়, খুবই সহজ! তবে প্রস্তুতি যদি ঠিক ঠাক থাকে... কিছুটা প্রস্তুতি ছিল বলে আজও টিকে আছি! পুরোটা প্রস্তুতি থাকলে ভালো হতো! চেষ্টা করছি! চেষ্টা করব শেষ পর্যন্ত! দেখা যাক জীবন... - 26/11/2021