ক্লাস ফোরে পড়ছি তখন...

ক্লাস ফোরে পড়ছি তখন। স্কুল থেকে বাড়ি খুব কাছেই। হেঁটে ওই ১ - ২ মিনিটের পথ। তাই টিফিন টাইমে দুপুর বেলা বাড়ি থেকেই ভাত খেয়ে যেতাম সবদিন...


বাচ্চাদের একটি স্কুলে মা শিক্ষকতায় যোগদান করল। মানে করতে হয়েছিল। পারিবারিক অর্থনৈতিক টানাপোড়েন তখন ভীষণ খারাপ! বাপির শারিরীক অসুস্থতা, দীর্ঘকালীন চিকিৎসা! রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত হয়েছি সবে মাত্র এবং প্রথম পর্যায়। ট্রিটমেন্টও চলছে। তবে ছুটোছুটি দাপাদাপি তখনও থমকাতে শুরু করেনি। বোন তখন জন্মায়‌ইনি। স্কুল টাইমে মা আর আমি একসাথে ভাত খেয়ে বেরিয়ে যেতাম। গাড়িতে করে মায়ের স্কুলে পৌঁছতে সময় লাগত প্রায় আধ ঘন্টা। আমি টিফিনে আর বাড়ি আসতাম না আমার স্কুল থেকে । মুড়ি আর ডিম ভাজা বাড়ি থেকে মা বানিয়ে দিত। সেটাই খেতাম। কোন কোন দিন, টিফিন খেতাম‌ই না! আমার স্কুল ছুটি হলেও বাড়ি আসতাম না! প্রাইমারি স্কুলের পাশেই হাই স্কুলের মাঠ। মাঠে বসে থাকতাম। টিফিনে না খেলে সেই টিফিন তখন খেতাম ওই মাঠে বসে বসে। মেন রাস্তায় মা আসলে সেই গাড়িতে আমি আর মা একসাথে বাড়িতে ফিরতাম! ...

দিনগুলো ❤️...
26/11/2021

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার