~ মিল নেই, নিজের সাথেও নয় ~
~ মিল নেই,
নিজের সাথেও নয় ~
---------------------------
কোন কিছুতেই কোন মিল নেই।
একদমই অন্যরকম।
কারোর সাথে মিল খুঁজে পাওয়া বেশ মুশকিল।
এমনকি নিজের সাথেও নয়!
আমার তো সবটাই আলাদা। ্
সম্পুর্ন আলাদা!
জীবন দর্শন থেকে শুরু করে,
ভাবনাগুলো, চিন্তাগুলো সবকিছুই।
সব...
তাইতো মা মাঝে মধ্যে,
আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদর করে, পাগল বলে!
আমি খুব মজা পাই! খুব মজা!
জোরে জোরে হি হি হি হি করে
পাগলের মতো হাসতে থাকি।
হারিয়ে যাই স্মৃতি ঘেরা ফেলে আসা দিনগুলোতে, এক বাস্তবিক রূপকথার দেশে!
এক লহমায় বিরাজ করে পরম শান্তি!
এক অনাবিল আনন্দ!
জীবনে এর থেকে আর বেশি কিছু পাওয়ার,
কিই-বা আছে!
আমার তো সবটাই আলাদা। ্
সম্পুর্ন আলাদা!
পৃথিবী যেদিকে চলে,
হয়তো তার বিপরীতেই আমার চলমানতা!
©️ অর্ণব
২ রা সেপ্টেম্বর ২০২০
Comments
Post a Comment