মৃত্যু মিথ্যে হোক, সত্যি হোক জীবন
মৃত্যুগুলো এমন হয় কেন!
না, মৃত্যু তো সত্যি নয়!মৃত্যু, সত্যি নাও তো হতে পারে!
তাহলে, বারেবারে কেন মনে হয় কাছেই আছে!
সব দেখছে, শুনছে, বলছেও!
শুনতে পাই, আমি শুনতে পাই,
একেবারে পরিস্কার।
কথাও বলি আনমনে!
নির্জনে!
মৃত্যু মিথ্যে হোক,
সত্যি হোক জীবন!
শান্ত হোক মন!
পরম বিশ্বাসে মৃত্যু জেগে উঠুক!
ফিরে আসুক,
প্রাণ ফিরে পাক আবার!
স্পর্শ করুক আমায়!
এ বিশ্বাস রাখি!
জীবনের চলমানতায়!
মৃত্যু মিথ্যে হোক
সত্যি হোক জীবন,
শান্ত হোক মন!
সারাজীবন শুধু বেঁচে থাকা!
©️ অর্ণব
১ লা সেপ্টেম্বর ২০২০
Comments
Post a Comment