"মা" আর "সন্তান"

সকল মা তার সন্তানের ভালোর জন্য কি‌ই-না করে।এমনকি মা তার সন্তানের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিতে চায় ক্ষেত্র বিশেষে। সন্তানের চোখে প্রত্যেক মায়ের গল্প‌ ভিন্ন ভিন্ন। প্রত্যেক মায়ের জীবনের গল্প, জীবনের লড়াইও ভিন্ন ভিন্ন। এই লড়াইয়ের গল্পগুলো কিছু সময় ভীষণ ভীষ-ণ কঠিন থেকে কঠিনতর গল্প হয়ে ওঠে‌। গল্প মানে, জীবন্ত কাহিনী। কিছু সন্তানের জীবনের শুরু "মা", শেষ‌ও "মা", এটা জেনেও শুধু মায়ের জন্য সন্তান তার কঠিন জীবনযুদ্ধ জারি রাখে হাসিমুখে। মায়ের মুখের দিকে চেয়ে। মা'কে হাসিখুশি রাখতে। এর বাইরে যখন আর কিছুই করার থাকে না সন্তানের! সন্তান অবিরাম চেষ্টা করতে থাকে আগামী পৃথিবীতে নিজে কিভাবে নতুন পথ খুঁজে নিয়ে টিকে থাকা যায়, মায়ের মুখে হাসি ফোটানো যায়!

"মা" সব‌ই বুঝতে পারে‌। সন্তান‌ও তাই। কিন্তু, তবুও ভালোবাসা, স্নেহ আর মায়ায় বাঁধনে অভিনয় করতে করতে মায়ের আর সন্তানের জীবনযুদ্ধটা চলতে থাকে, এই জীবন্ত কাহিনীগুলো হয়তো পৃথিবীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে। "মা" আর সন্তানের কিছু জীবনের জীবন্ত গল্প এমন‌ও হয়! একদম অভিনব!

   - অর্ণব
     ২৩শে সেপ্টেম্বর ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার