কাকে বলবো? কে শুনবে আমার কথা?

কাকে বলবো কথাগুলো? 
কাকে বলবো? 
এমন এক জীবনের সাক্ষী যে আমায় হতে হবে সে কথা স্বপ্নেও ভাবিনি কখনো!

এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমি চলেছি যে, যে সময় এই পৃথিবীর খুব কমজন‌ই প্রত্যক্ষ করেছে হয়তো। বাঁচতে হবে, অথচ চারিদিক থেকে ক্রমাগত সাইক্লোন! এক পা আগালে দশ পা পিছিয়ে দিচ্ছে আমায় বারবার। প্রতিনিয়ত চোখের সামনে ঘটে চলছে নানান শোকসন্তপ্ত ঘটনা। পরিবার, আত্মীয় পরিজন একে একে হারিয়ে যাচ্ছে। সময় কমে আসছে আসল লড়াইটা নিজে লড়ার জন্য প্রস্তুতি পর্ব সারার। মুভি দেখছি, গান শুনছি, কবিতা পড়ছি, লিখছি তবুও কোথাও না কোথাও যেন একটা অসম্পূর্ণতার ভাবনা থেকেই যাচ্ছে বরাবর। কিভাবে বাঁচবো আমি? 
জানিনা! অথচ বাঁচতে হবেই! এ সিদ্ধান্তের নড়চড় করা যাবেই না। এই সিদ্ধান্তের বদল হলে, আমার এতোদূর লড়ে আসার পিছনের যে মানুষটা সেই মানুষটার চোখে জল আসলে প্রচন্ড কষ্ট পাবে!
নতুন পথ খুঁজে চলেছি অবিরাম। একটা নতুন রাস্তা। নতুন সমাধান। জানি, এ সমাধান এতোটাও সহজ নয়। তবুও চেষ্টাটা করতেই হচ্ছে। জানিনা শেষ পর্যন্ত কোন সমাধান সূত্র পাবো কি পাবো না। জানি না কি হবে! তবে শেষ পর্যন্ত লড়াইটা চালাতেই হবে! নিঃস্ব হয়েও লড়াইটা চালাতেই হবে....

  - অর্ণব 
    ১৭ই সেপ্টেম্বর ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার