জয়ী

১৯৮৯ - এ গল্পটা শুরু হ‌ওয়ার পর, ২০০১ সালেই গল্পটা শেষ হয়ে যেত। কিন্তু তা হয়নি। বরং গল্পের নতুন মোড় নিয়েছিল। শুরু হয়েছিল এক দূর্গম কঠিন লড়াই। একটা নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে, নতুন ছন্দে, নতুন পথে, অচেনা-অজানা নতুন এক শুভ লড়াই শুরু করেছিল তারা। তারা লড়াইটাতে জয়ী। হ্যাঁ, জয়ী-ই বলব। জয়ের থেকেও বড় কিছু বললেও ভুল হবে না। লড়াইটা এখনও চলমান, তবে অনেকটাই সহজ পথে জয়ের উল্লাসে।
সেটাই হোক। প্রাণভরে আমি সেটাই চাই। এ জয় তাদের। তারা আনন্দ, খুশিতে বাঁচুক যতোটুকু সম্ভব! এ জয়কে তারা প্রতিমুহূর্তে উপভোগ করুক প্রাণ ভরে। বুকে চাপা কান্না নিয়েও সবসময় হাসিমুখেই আমি প্রতিনিয়ত সঙ্গ দিচ্ছি তাদের। দেবো-ও।

আগামীর লড়াইটা আমার হতে চলেছে। জানি, সে লড়াইটাও কোন সাধারণ লড়াই নয়। সে লড়াই পৃথিবীর অন্যতম কঠিন দূর্গম লড়াইগুলোর মধ্যে একটি হবে হয়তো। তাও আমায় লড়তে হবে। লড়তে হবেই। ২০২০ তেও আমি যাদের জন্য প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি, তাদের জন্য‌ই আমাকে লড়তে হবে। জানিনা ঠিক কতোটুকু প্রস্তুতি নিতে পারছি আমি! চেষ্টা করছি সাধ্যমত। চেষ্টা করব আপ্রাণ..

      - অর্ণব
      ২৪শে সেপ্টেম্বর ২০২০

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার