নিজেই নিজের কাছে জনপ্রিয় থাকি
মানুষের পছন্দ যেটা, মানুষ যেটা চায়, সময় যেটা চায়, সেই কথা ভেবে নিজের ভালো লাগার কাজকে উপেক্ষা করে কাজ করতে থাকলে হয়তো খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করা সম্ভব। কিন্তু নিজের কাছে জনপ্রিয় হয়ে ওঠা অসম্ভব হয়ে ওঠে। অসম্ভব হয়ে ওঠে নিজেকে বোঝা, নিজেকে জানা, নিজেকে আবিস্কার করার।
নিজের ভালো লাগার কাজকে ভালোবেসে, মজা করে, আনন্দ করে, প্রাণ ভরে করতে গেলে জনপ্রিয়তা অতো সহজে ধরা দেয়না। হয়তো সারাজীবনেও নয়। তাই বলে কি নিজের ভালোবাসার, ভালো লাগার কাজকে উপেক্ষা করা যায়! পারি না! হবেও না কোনদিন!
ওভাবে জনপ্রিয়তা চাই না! তার চেয়ে, নিজেই নিজের কাছে জনপ্রিয় থাকি!
- অর্ণব
৭ই সেপ্টেম্বর ২০২০
Comments
Post a Comment