চোখে চোখ, কিংবা কলম
চোখে চোখ রেখে কথা বলা মানে
অর্ধেক, আধকাটা,
তাইতো কলমে কথা বলে চলা
প্রাণ ভরে সাদামাটা।
চোখে চোখ রেখে কথা বলা মানে
কথা স্রোতে ভেসে যাওয়া।
তাইতো কলমে কথা বলে চলা
প্রাণ ভরে খুশি পাওয়া।
চোখে চোখ রেখে কথা বলা মানে
কথা লুকোচুরি খেলা,
তাইতো কলমে কথা বলে চলা
প্রাণ ভরে দুই বেলা।
চোখে চোখ রেখে কথা বলা মানে
কথাদের গোলযোগ,
তাইতো কলমে কথা বলে চলা
জীবনের উপভোগ।
চোখে চোখ রেখে কথা বলা মানে
ট্র্যাফিক জ্যামেতে পড়া,
তাইতো কলমে কথা বলে চলা
কোন সিগন্যাল ছাড়া।
চোখে চোখ রেখে কথা বলা মানে
না বলা কথার ভিড়,
তাইতো কলমে কথা বলে চলা
স-ব বলা, মন স্থির।
চোখে চোখ রেখে কথা বলা মানে
সময়ের টান টান,
তাইতো কলমে কথা বলে চলা
মন জুড়ানো প্রাণ।
চোখে চোখ রেখে কথা বলা মানে
কথা হয়না শেষ,
তাইতো কলমে কথা বলে চলা
মনের আনন্দে বেশ।
চোখে চোখ রেখে কথা বলা মানে
লজ্জা ঘৃণার ভার,
তাইতো কলমে কথা বলে চলা
খুলে এ মনের দ্বার।
চোখে চোখ রেখে কথা বলা মানে
অজানা কান্না ভীড়,
তাইতো কলমে কথা বলে চলা
প্রাণ খুলে মন স্থির।
চোখে চোখ রেখে কিংবা কলমে
প্রকাশ হলেই হলো,
চোখ কলমের দ্বন্দ্ব ভুলে
না বলা কথা, বলেই ফেলো...
- ©️ অর্ণব
১১ই সেপ্টেম্বর ২০২০
Comments
Post a Comment