ভালোবাসা নির্মল, পবিত্র! আবার, অন্ধ ভালোবাসা জীবনে চলার পথে মাঝে মধ্যে ভয়ংকর

অত্যন্ত ভালোবাসা, স্নেহ, মায়া-মমতা, আবেগ,
সময় আর পরিস্থিতির বশবর্তী হয়ে নিজের অজান্তেই নিজের সবচেয়ে কাছের মানুষগুলোর জন্য কিছু সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। যে সিদ্ধান্তের ফল হয়ে দাঁড়ায় ভয়ংকর থেকে ভয়ংকরতম। যার সংশোধন সময় বিশেষে প্রায় অসম্ভব হয়ে ওঠে। সময় এগিয়ে চলতে থাকে। সময় এগিয়ে চলে। ভালোবাসার মানুষগুলোর দিকে চেয়ে, বোকার মতো অভিনয় করতে করতে, বিশ্বাস, ভরসা আর স্বপ্নের ওপর মজবুত আস্থা রেখে তাও চেষ্টা চলে সংশোধনের, অবিরাম।

ভালোবাসা নির্মল, পবিত্র! আবার, অন্ধ ভালোবাসা জীবনে চলার পথে মাঝে মধ্যে ভয়ংকর! ভালোবাসার কাছের মানুষগুলো ভালো থাকুক..

  - অর্ণব
    ২২শে সেপ্টেম্বর ২০২০
     


Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার