~ সে-ও হয়তো বোঝে সব-ই ~
নিঃশব্দে, নীরবে
নির্মল, স্নিগ্ধ, মুক্ত মনে,
তারা তাদের কাজটা করেই চলে।
অন্তরের শুভ চিন্তা।
মনে হয়, জগতের সকল শুভ যা কিছু,
সবটাই তা-র, তাদের মননে!
একটা নতুন পৃথিবী গড়বে বলে-
মানবতা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা অবিরাম!
কিছু বলার আগেই বুঝে ফেলে।
পৃথিবীর বুকটা যখন শূন্য হয়ে একঝাঁক কান্না নেমে আসে, যখন পৃথিবী অনেক খুশি থাকে, মজা করে,
তারা সবটাই বোঝে! বুঝতে পারে, স-ব!
পৃথিবীও হয়তো ছোট নয়,
সে-ও হয়তো বোঝে সব-ই!
সে কথা তারাও জানে,
পৃথিবীও তাই!
এ নির্জন জানারণ্যে,
এ এক নীরব বোঝাপড়া, মায়ার বাঁধনে...
©️ অর্ণব
১২ই সেপ্টেম্বর ২০২০
Comments
Post a Comment