একটু দাঁড়াও...
একটু দাঁড়াও,
আসছি আমি ভালোবাসার হাতটা বাড়াও।
সামনে আছে টলমলে এক বাঁশের সাঁকো...
ভালোবাসলে বলেই দাও,
অহেতুক কেন সময় নাও?
তুমিতো জানো সময় কখনো থামে নাকো...
আমরা যাবো নিরুদ্দেশে,
মজার মজার ছদ্মবেশে!
আমাকে তখন চিনতে কি পারবে তুমি?
অনেক কথা এখনো বাকি,
কথা শুধুই দিচ্ছে ফাঁকি!
এবার শুধু তুমি বলো, আমিই বরং শুনি...
কী হলো?
কিছু তো বলো...
তোমার বুঝি মন খারাপের সময় এখন?
এসো মজার গল্প বলি,
হেসে খেলে এ পথ চলি।
খুশির জগৎ মন ভরে তুমি দেখবে তখন...
আসছি আমি ভালোবাসার হাতটা বাড়াও।
সামনে আছে টলমলে এক বাঁশের সাঁকো...
ভালোবাসলে বলেই দাও,
অহেতুক কেন সময় নাও?
তুমিতো জানো সময় কখনো থামে নাকো...
আমরা যাবো নিরুদ্দেশে,
মজার মজার ছদ্মবেশে!
আমাকে তখন চিনতে কি পারবে তুমি?
অনেক কথা এখনো বাকি,
কথা শুধুই দিচ্ছে ফাঁকি!
এবার শুধু তুমি বলো, আমিই বরং শুনি...
কী হলো?
কিছু তো বলো...
তোমার বুঝি মন খারাপের সময় এখন?
এসো মজার গল্প বলি,
হেসে খেলে এ পথ চলি।
খুশির জগৎ মন ভরে তুমি দেখবে তখন...
Comments
Post a Comment