মাঝে মধ্যে সত্যিই আর পারি না আমি!
মাঝে মধ্যে সত্যিই আর পারি না আমি!
হাঁপিয়ে উঠি, বুক শূণ্য হয়ে যায়...
কি করবো, কি করা উচিৎ,
কীভাবে শক্ত হয়ে চলবো শেষের পথটুকু...
এ জীবন তো আমার নয়..
আমিতো অসৎ নয়,
আমিতো কাউকে কখনো কোন ক্ষতি করিনি...
করিনি অসম্মান...
আমার জন্যই কেন এমন হলো......
সবকিছুর পরেও সাহসীকতার সাথে শেষ পর্যন্ত আমায় যে পৌঁছতেই হবে! শেষটা দেখতে হবেই! দায়িত্ব আমি এড়াইনি কখনো। দায়িত্ব এড়িয়ে যাবোও না! আমি ঠিক আছি...
অর্ণব, শক্ত হও, শান্ত হও, সংযোমী হও, ত্যাগী হও!
সামনের পথ আরো বন্ধুর...
মুখে হাসি লেগে থাকুক সারাক্ষণ!
তোমার কান্নার শব্দ যেন কেউ না শুনতে পায়...
জানি চ্যালেঞ্জটা অনেক অনেক অনে-ক কঠিন। তারপরেও তুমি পারবে...
তোমাকে পারতেই হবে...
তুমি ছাড়া এ কাজ অসমাপ্ত, অসম্ভব...
২৪ মার্চ ২০২১)
Comments
Post a Comment