পরিকল্পনা...

ভালো কিছু হয়নি সে কথা আমি বলছি না। ২০২০ তে ভালো কিছু অবশ্যই হয়েছে আমার জন্য। তবে তা সবকিছু জীবনের বাড়তি অমূল্য পাওয়া। যা আমার পাওয়ার কথা হয়তো ছিল না, কিন্তু সৌভাগ্যক্রমে আমি পেয়ে গেছি...
এর বাইরে আর গল্প?  
আকস্মিক করোনা আবহ, লকডাউন পরিস্থিতি যদি না আসতো। কাছের কত মানুষ আজও এই জগতে থাকত। কত পরিকল্পনা ছিল। কত পরিকল্পনা করে রেখেছিলাম। একটা একটা করে ঠিক সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতাম। প্রথমত, দিল্লি কিংবা ব্যাঙ্গালোরে উড়ে যেতেই হতো কিছুটা সময়ের জন্য। দ্বিতীয়ত, চেন্নাই শহরেও কাটাতে হতো কিছুদিন। তৃতীয়ত, চাকরি/কর্মস্থল বদলি হয়ে চলে আসতাম বাড়ির আরো কাছে। চতুর্থত পুনরায় পড়াশোনা/উচ্চ শিক্ষার দিকটায়‌ও বেশকিছুটা এগিয়ে আসতাম, সময় পেতাম। এছাড়াও ছিল আরো অনেক পরিকল্পনা। এই সময়টায় এসে দাঁড়িয়ে অন্তত অনেকটা হালকা হতাম আমি। কিন্তু সবকিছু থমকে গেছে, সবকিছু আবার থমকে গেল....
এখনও সেই সময় চলমান। জানি না আরো কতটা সময় লাগবে। সবকিছু, সবকিছু হয়তো আবার নতুন ভাবে পরিকল্পনা করে এগোতে হবে আমায়...

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার