জ্ঞানত, কখনো তো ..
জ্ঞানত, কখনো তো কারোর কোন ক্ষতি করিনি! কষ্ট দিইনি! করিনি অসম্মান! সবার তো ভালোই চেয়েছি বরাবর! তাহলে! .. যত কষ্ট যন্ত্রণা স্ট্রাগেল কি এই লাইফেই! .. হয়তো অনেককিছু বলতে চাই! এই পথচলার কথা! .. বলতে পারি না কাউকেই! চোখ ছলছল করে কন্ঠস্বর ভারি হয়ে আসে.. খুব মনখারাপ হলে! লিখি! পাগলের মতো শুধু লিখি! নিজেকে কিছুটা হালকা করতে.. ডায়েরি - কলম - কিবোর্ড..
সময়ের পালাবদলে সবচেয়ে কাছের বন্ধুগুলোও হারিয়ে গেছে জীবন থেকে! নাকি, আমিই হারিয়ে গেছি তাদের থেকে! হয়তো তাই! কিংবা নয়.. এ এক অনন্য জীবনের পথ চলা! অনুভুতিগুলো! ..
(27/04/2022)..
Comments
Post a Comment