চিঠি...
ঠিকানাও জান না...
অচেনা অজানা ঠিকানাতেই,
ক্লান্তিহীনভাবে অবিরাম চিঠি লিখে চলছ ল্তুমি!
অনে-ক দূরে...
কিছু পৌঁছেছে,
কিছু উত্তর পেয়েছ, কিছু পাওনি!
কিছু চিঠি আজও মাঝ পথে থমকে আছে,
হয়তো পৌঁছবে একদিন,
উত্তর পাবে কিংবা পাবে না হয়তো...
চিঠি লিখতে তোমার কোন ক্লান্তি নেই!
চিঠি লেখাতেও,
তোমার কোন ক্লান্তি থাকতে নেই...
7 June 2021
Comments
Post a Comment