সেই মায়াঘেরা মিষ্টি স্মৃতির হাসি...

 

কথায় আছে,
"মানুষ অভ্যাসের দাস"...
২০ বছর হয়ে গেল।
আমি আজ‌ও এই হুইলচেয়ারটার
সাথে অভ্যেস করে উঠতে পারলাম না।
এ জীবনে হবে কিনা জানিও না,
হয়তো হবে না!
হবে না...

প্রায় সবাই ভাবছে,
আমি নাকি অভ্যেস করে ফেলেছি সবকিছু!
আমি শুধুই মুচকি হাসি,
সেই মায়াঘেরা মিষ্টি স্মৃতির হাসি...

3rd june 2021

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার