তোমার জানা কি ভুল ছিল?
পৃথিবীর একপাশটা তুমি ঘুরে জয় করে আসলে মুক্ত ভাবে। এবার তোমাকে একটা ছোট্ট ঘুটঘুটে অন্ধকার ঘরে রেখে বলা হলো, "যাও, বাকি পৃথিবীর আরেকপাশ জয় করে এসো।" তোমার কাছে দেওয়া হলো না কোন আলো, যোগাযোগ মাধ্যম। শুধু খেয়ে মেখে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র আর বাসস্থান আছে তোমার। এদিকে তুমি আরও জানতে চাও, দেখতে চাও, থাকতে চাও মানুষের পাশে! বাকি জ্ঞানটুকু ধারন করার জন্য তুমি ছটপট করছো, পৃথিবী জয়ের লক্ষ্যে। তোমাকে যা করতে হবে ওই ঘুটঘুটে অন্ধকার ছোট্ট ঘরটি থেকেই। না পারবে কান্না করতে, না পারবে কাউকে কিছু বলতে, না পারবে দরজা থেকে বাইরে বেরতে, না পারবে দেওয়াল ভেঙে বাইরে আসার। কিন্তু, তোমাকে জয় করতেই হবে। না হলে বাঁচা আর বাঁচানো আর-ও কঠিন হবে তা তোমার থেকে আর কেইবা ভালো জানে...
জ্ঞান অর্জনের সিদ্ধান্তই কি তোমার তাহলে ভুল ছিল! তুমি এতটা না জানতেও হয়তো পারতে...
- 24 June 2021
Comments
Post a Comment