দৌড়াও, আরো জোরে..
জীবনের দৌড় দেখতে চাই। তুমি কতদূর দৌড়ে যেতে পারো। আমিতো দৌড়ে চলেছি আমার মতো।
আর তুমি? দৌড়াও, দেখবো। না, এটা ঠিক প্রতিযোগিতা নয়। সৃষ্টি.. একটা নতুন কিছু সৃষ্টি হবে তোমার এই দৌড়ের মাধ্যমে। আমি সৃষ্টি করব। তুমি সৃষ্টি করবে। দৌড়াও, আরো জোরে..
তোমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে। পাশে সবাই আছে আবার কেউ নেই। দৌড়াতে দৌড়াতে যদি ক্লান্ত হয়ে লুটিয়ে যাও মাটিতে। নিজেকেই উঠতে হবে তোমায়। দৌড়াতে দৌড়াতে যদি হঠাৎ নিঃশেষ হয়েও যাও তুমি। তাও তুমি দৌড়াবে। এ আমার বিশ্বাস। কবিতা..
সৃষ্টি হবে নতুন কিছু..
তুমি দৌড়াও, আমি দেখছি। আমি চাই শেষ পর্যন্ত তুমি দৌড়ে যাও। তোমার দৌড়ের গতিবিধি আমার হাতে নেই। ইচ্ছে থাকলেও সে নিয়ন্ত্রণ আমার নেই!আমি চাই তুমি শেষ দৌড়টা জেত। দৌড়াও, আরো জোরে। তোমার জীবনের দৌড় আমাকে দেখতেই হবে! এ আমার দায়বদ্ধতা..
- অর্ণব
(৯ই জানুয়ারী ২০২১)
Comments
Post a Comment