একা পথ চলতে চলতে..


একা..
একা ছেড়ে দেওয়া হয়েছে তোমায়।
একা পথ চলার জন্য প্রস্তুত হতে..
অনেকেই তো একা একাই পথ চলে।
একা পথ চলতে গেলে সবাইকেই একটু থমকাতে হয়। তারপর একা পথ চলা অভ্যাস হয়ে যায় হয়তো।একা পথ চলার মধ্যেও একটা নিজস্ব নিরাপত্তা থাকে। থাকে একা চলার শক্তি।

কিন্তু সবকিছু ছাড়াই যখন সম্পূর্ণ অচেনা অজানা অন্ধকার পথ ধরে একা একা চলতে হয়..
একটু আলোর খোঁজে,
একা পথ চলার জন্য প্রস্তুত হতে..
সময় আর বাস্তবতার ভারসাম্য বজায় রেখে এ পথ চলা ভীষণ কঠিন..
হয়তো অসম্ভব‌ও বটে..
তবুও, কিছু পথ চলা এমনটাও হয়..
একা পথ চলতে চলতে..

  - অর্ণব
     ৫ জানুয়ারী ২০২১


Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার