আমি কবিতা লিখতে পারিনা..

আমি কবিতা লিখতে পারিনা।
কবিতা সাজাতে পারি না।
কবিতার লাইন, ছন্দ কিছুই তো বুঝি না।
তবুও কবিতা লিখতে ইচ্ছে করে।
আমি নিজেই তো অসংখ্য কবিতা।
আমি যদি কবিতা লিখতে পারতাম,
তাহলে কত কত কবিও হার মানতো
আমার কবিতার কাছে..


কবিতা সাজাতে গেলে সময় চাই।
সেই সময়টুকুও নেই আমার।
যেটুকু সময় আছে এই লড়াইয়ে
জেতার জন্য কাজে লাগাই।
কবিতা সাজাবো না।
সাজাতে গেলে আমার অনুভূতি প্রাণহীন হয়ে যাবে।
সাজিয়ে নিও তোমরা কবিতা পড়ার সময়..


    - অর্ণব
    (২রা জানুয়ারী ২০২০)


Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার