সবটা কাজ..
সবটা কাজ হয়তো করতে পারব না আমি। মানে তেমনটা ভেবেছিলাম তেমনটা হয়তো করতে পারব না। তবে এ পর্যন্ত যতটুকু এগিয়ে এসেছি, যতটুক কাজ করেছি বা করছি, ততটুকুও আমার জন্য হয়তো অনেক! অবশ্যই আগে মা.. , বাবা, কাছের গুনতিকয়েক মানুষ। তবে সবকিছুর পরেও আমার আমি! আমার ইচ্ছে শক্তি, বাঁচার সাহস, ভালোবাসা। তুলনা নয়। তবুও বলি, সব কঠিন লড়াই সমান নয়। এ লড়াই একদমই ভিন্ন। এ লড়াই কাউকে জানাব না। জানাতে চাইও না। তবে যারা জেনে নেবে তারাই জানবে শুধু। তাও মাত্র গুটিকয়েক মানুষ। বাকীটা আমার! সবকিছুর পরেও আমি চেষ্টা করছি শেষটা জিতব বলে। আমি চেষ্টা করব শেষদিন পর্যন্ত। নিজেকে কথা দিয়েছি আমি! ভালোবাসার মানুষগুলো কখনো যেন না বলতে পারে আমি জীবনযুদ্ধে হেরে গেছি। আমি হারিনি কখনো। আমি জিতেছি বরাবর। শেষটাও জিতেই শেষ করব..
- অর্ণব
১৭ই জানুয়ারী ২০২১
Comments
Post a Comment