মজার কিছু অনুভূতি -
মজার কিছু অনুভূতি -
১) বহুদিন না দেখা হওয়া ছেলেবেলার বন্ধুর সাথে হঠাৎ দেখা(সাম্প্রতিক আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল) হলে সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে আর শুধুই শোনে আমি যা বলি। আসলে সে হয়তো আমার কথা শুনছে না। সে আমায় দেখছে, ভাবছে আর মেলাচ্ছে আগের দেখা তার বন্ধু অর্ণব আর এখন অর্ণবকে 😊। আমি আমার মতোই হাসতে থাকি আর অবিরাম বকবক করে চলি..
২) আমাকে দেখে স্বাভাবিক ভাবেই মানুষের মধ্যে অনেক প্রশ্ন জাগে। সবাই সব প্রশ্ন আমায় সাহস নিয়ে জিজ্ঞেস করতেও পারে না। খুবই স্বাভাবিক। যদিও সবার সব প্রশ্নের উত্তর আমি যে দেবই এমনটাও নয়। উত্তর দেই না। তাদের প্রশ্নের আগেই আমি বুঝতে পারি তাদের প্রশ্নটা কী 😊
৩) কেউ আমায় জীবন নিয়ে প্রশ্ন করলে যদি তাদের আশাতীত উত্তর পেয়ে থাকে তাহলে তারা খুশি হয়। অনুপ্রেরণিত হয়। আসলে আমি তো জানি তারা কোন উত্তরে খুশি হয়। তাই.. তারা প্রশ্ন করতেই থাকে। আমি উত্তর দিয়ে যাই। আসলে তারা উত্তর পাচ্ছে না। পাচ্ছে আমার একই রেকডিং..
৪) জীবন সম্পর্কে আমার থেকে খুব কম মানুষই সঠিক উত্তর পেয়েছে বা পায়ে থাকে..
৯) জীবনটাই তো মনে হয় আপেক্ষিক। এই লেখাটাও তাই।
◾আমি-ই বাস্তব..
Comments
Post a Comment