বুঝিনা কিছুই, তবুও বুঝতে চেষ্টা করি..
আমিতো বুঝি কিছুটা হলেও..
এই বোঝার জন্যই কি পড়াশোনা করেছিলাম আমি?
হয়তো তাই..
না, আমি কাউকেই বিরক্ত করতে চাই না কখনো!
যদিও জানি না আমি তাদের কাছে ঠিক কতোটা ভালোবাসার।
তবুও মনে হয় আমি বোঝা হয়ে রয়েছি তাদের।
কি করে ভুলে যাই সেই সুখকর অতীত!
কি করে ভুলি সেই আমি।
কি করে ভুলি সেই দিনগুলো।
তাইতো লড়াই লড়ছি এখনো,
হয়তো তাদের জন্যই..
বাস্তবতার মায়া ভালোবাসা তো রয়েছেই!
এরপর নতুন মুখগুলো,
ভার্চুয়াল হয়ে কখন যে বাস্তব হয়ে উঠলো তারা,
বুঝতেই পারিনি।
স্নেহ, মায়া মমতা ভালোবাসা কি এটাই তাহলে?
হয়তো তাই..
সোশ্যাল মিডিয়াতেও সবার কোলাহল,
কিছু সময় অসহ্যকর লাগে।
মনে হয় আমি তাদের পথে বাধা হয়ে রয়েছি তাদের প্রোফাইলে বন্ধু হয়ে।
না, তাদের কোন দোষ নেই।
দোষী হয়তো সময়।
দোষী আমি।
তবুও নিজেকে দোষী বলি না কখনো..
তারাতো তাদের কাজ করছে,
সময়ের তালে তালে।
তাদের সাধ্যমত তারা আমায় খুশি করছে।
আনন্দে রাখতে চেষ্টা করছে।
এরপর তো সবটা আমার দায়িত্ব..
এই যে দূরে আছি তাদের থেকে।
আসলে দূরে থাকা নয়,
তাদের মায়া আর ভালোবাসায় আরো বেশি করে জড়ানো হয়তো..
- অর্ণব
( ২রা জানুয়ারী ২০২১ )
Comments
Post a Comment