কেমন আছো তুমি?

এই যে হিরো,
কেমন আছো তুমি? 

জীবনের শুরুর দিকে সরসময় তো প্রথম সারিতেই সবক্ষেত্রে। আমিই পিছিয়ে‌। তুমিই ছিলে আমার ঈর্ষার কারণ। পাত্তাই পাইনি..

এখন জীবনের দ্বিতীয় পর্যায়ে অনে-ক সহজ একটা লড়াইয়ে! প্রথম সারির মানুষদের জন্য এমন সহজ লড়াই-ই আবশ্যক ছিল হয়তো! ঠিকই আছে..
কিন্তু কোন সারিতেই তোমাকে দেখতে পাইনা আর! লুকিয়ে থাকো কেন সবার আড়ালে মাঝে মধ্যে?
লেখালেখি চলে আর?
রোমান্টিক লেখা? 
নাকি সেগুলো সব নিজের কাছেই?
সম্ভব হলে পাঠিও আমায়..

জীবনের তৃতীয় বা শেষ পর্যায় তুমি কীভাবে সমাপ্তি করো সেটাই দেখতে চাই। তবে খেয়াল রেখো, তুমি দায়িত্ববান। তোমার সমাপ্তি যেন তোমার ভালোবাসার মানুষদের কোনভাবেই কষ্ট না দেয়। সেটাও একটা চ্যালেঞ্জ। জানি না সে সমাপ্তি আমি দেখবো, নাকি তুমি! আমি অনেক ভালো আছি! তুমি মুক্ত..

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার