লড়াই চলুক..

তারা বুঝতে হয়তো পারবে না।
পারলেও তারা সমাধান করতে পারবে না 
এই কঠিন সমস্যা।
সে কথা তুমিও জানো।
তবু কেন এমনভাবে ভাবো তুমি?

সমস্যার সমাধান আছে।
তুমি জানো।
কিন্তু সেই সময়টুকুও কি তুমি পাবে? 
সে কথা জানা নেই কারো।

এত বড় পৃথিবীতে এত কম সময়ে তুমি এই কঠিন সমস্যার সমাধান সূত্র কীভাবে পাবে?
ভেবে দেখেছ একবার?

তবুও চেষ্টা চলুক।
চলুক লড়াই..
লড়াই চলুক বাঁচার আর বাঁচানোর..
একটা প্রায় মৃত প্রাণ নিয়ে..

  - অর্ণব
    (২রা জানুয়ারী ২০২১ )


Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার