সময় আরো কঠিন হচ্ছে..

সময় আরো কঠিন হচ্ছে ক্রমশ..
বুঝতে পারছি,
অথচ আমার যেন কোন হেলদোল নেই!
একটা জড় বস্তুর মতো অনুভূতিহীন ভাবে,
নির্লজ্জের মতো সবকিছু যেন উপভোগ করছি!
জড় বস্তুর‌ও হয়তো একটা প্রাণ থাকে।
আমার তো মনে হয় সেটাও নেই..

তবুও আমি চেষ্টা করছি!
তবুও আমি শেষ করিনি পথ!
তবুও সামনে এগিয়ে চলতে হবে আমায়!
কথা দিয়েছি আমি..

   - অর্ণব
     (৫ জানুয়ারী ২০২০)

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার