শূন্যতা শুধু, হাঁপিয়ে উঠি..

 

arnab


অবচেতনে পিছন ফিরে, 

যদি একবার তাকাই। 

শূন্যতা শুধু, হাঁপিয়ে উঠি,

আমি তো হারিয়ে যাই.. 

সামনে ওই যে এক সমুদ্র.. 

সমুদ্রকে দেখি।

বোঝার চেষ্টা করি,

কাছে যাওয়ার চেষ্টা করি..

আমার অনেক গল্প চাই, 

প্রাণের গল্প, জীবনের গল্প,

ভালোবাসার গল্প.. 

দেখি, যদি কিছু কবিতাও পাই..

সমুদ্র যে নিজের কাছে সবকিছু লুকিয়ে রেখেছে,

নিজেকেও লুকিয়ে রেখেছে!

ধরা দেয় না, কাছেও আসে না, 

মনে হয় ভলোবাসে না আমায়..

এই সমুদ্র,

ভালোবাসা নাও, ভালোবাসা দাও!

মন ভার করে, ওতো দূরে দূরে থেকো না..

তোমায় অনেক ভালোবাসি!

তাইতো অজান্তে কাছে আসি.. 

বারেবারে, ফিরে ফিরে..

আমি যে এক ছোট্ট নদী..

হয়তো তুমি ভুল করে,

সাগর ভেবে ভালোবেসে ফেলেছো আমায়..

  ~ অর্ণব

Comments

Popular posts from this blog

আমার_নীরব_সঙ্গীর (◼️ KM - 5000 ) - এর সাথে চার বছর, চার বছুরে উদ‌্‌যাপন,

ভুলে যাস না, ক্লাসের ফার্স্ট বয় ছিল এই অর্ণব...

আবিস্কার